News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যালিফোর্নিয়ায় শিরোমণি আকালি দলের নেতাকে মারধর
Image

ক্যালিফোর্নিয়ায় শিরোমণি আকালি দলের নেতাকে মারধর

ক্যালিফোর্নিয়া, ২৬ আগস্ট (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত শিরোমণি আকালি দলের নেতা তথা দিল্লি শিখ গুরুদ্বারের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মানজিৎ সিং জিকে। শনিবার ক্যালিফোর্নিয়ার ইউবাঁ শহরের একটি গুরুদ্বারের বাইরে তার উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের একদল যুবক। মানজিৎ সিং জিকে-কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। ফলে তার পাগড়ি খুলে যায়। পাশাপাশি তাঁর মুখে কালি লেপে দেওয়া হয়। এমনকি তাকে মারধরও করা হয় বলে জানা গিয়েছে। ওই যুবকদের হাত থেকে বাঁচতে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় মানজিৎ সিং জিকে। কি কারণ তার উপর এই হামলা চালানো হল তা এখনও জানা যায়নি।
ভিডিও বার্তায় মানজিৎ সিং জিকে বলেন, ২০ থেকে ২৫জন মিলে আমার উপর হামলা চালিয়ে ছিল। প্রার্থনা করার জন্য আমি গুরুদ্বারে গিয়েছিলাম। এরা গুরুদ্বারকে শ্রদ্ধা করতে জানে না। আমি সবাইকে শান্তি বজায় রাখার জন্য বলেছি। এই আক্রমণের পরও আমরা কিন্তু পিছু হটবো না। নিউ ইয়র্কে আমার উপর প্রথম আঘাত হানা হয়। এবার ক্যালিফোর্নিয়াতেও তার পুনরাবৃত্তি হল। এই হামলার নিন্দা করেছেন, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি গোবিন্দ সিং লঙ্গওয়াল। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কাউর বাদলও এই হামলার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি সুখবীর সিং বাদলও এই হামলার নিন্দা করেছেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আর্জি জানানো হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top