News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাজা বীর বিক্রম এবং মহারাণী তুলসীবতির নামে শিক্ষক সম্মাননা পুরস্কার চালু করল সরকার
Image

মহারাজা বীর বিক্রম এবং মহারাণী তুলসীবতির নামে শিক্ষক সম্মাননা পুরস্কার চালু করল সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ মহারাজা বীর বিক্রম এবং মহারাণী তুলসীবতির নামে শিক্ষক সম্মাননা পুরস্কার চালু করল রাজ্য সরকার৷ বাম জমানায় শুধু বিদ্যাসাগর পুরস্কার দেওয়া হতো শিক্ষকদের৷ এবছর থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এবং মহারাণী তুলসীবতি সম্মাননা পুরস্কার চালু করছে রাজ্য সরকার৷ এবছর শিক্ষক দিবসে রাজ্যের এই তিনটি পুরস্কারে সম্মাননা জানানো হবে৷ এবছর রাজ্যের ৩০ জন শিক্ষক পুরস্কার পাবেন৷ আগামী ৫ সেপ্ঢেম্বর তাঁদের পুরসৃকত করবে রাজ্য সরকার৷

শনিবার আগরতলায় বীরচন্দ্র স্টেট লাইব্রেরীতে শিক্ষা দপ্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে শিক্ষক দিবস উদযাপন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ বৈঠকে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য সহ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারীকরা ছিলেন৷ বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নতুন দুটি শিক্ষক সম্মাননা পুরস্কার চালু করার বিষয়ে জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top