News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি দমনে বড়সড় সাফল্য, কাশ্মীরের কুপওয়ারা থেকে গ্রেফতার চার জঙ্গি
Image

জঙ্গি দমনে বড়সড় সাফল্য, কাশ্মীরের কুপওয়ারা থেকে গ্রেফতার চার জঙ্গি

শ্রীনগর, ২৬ আগস্ট (হি.স.) : জঙ্গি দমন অভিযানে নেমে বড়সড় সাফল্য। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারায় সংক্ষিপ্ত সংঘর্ষের পড়ে চার জঙ্গিকে গ্রেফতার করল নিরপত্তা বাহিনী। ধৃতের থেকে প্রচুর পরিমাণে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের কাছে খবর ছিল যে জঙ্গি সংগঠনে সদ্য যোগ দেওয়া চারজন যুবক পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যাওয়ার চেষ্টা করছে। ওই চার যুবককে সাহা্য্য করছে পাকিস্তান মদতপুষ্ট আল বাডর জঙ্গী সংগঠনের তিন জঙ্গি। এই খবর পেয়ে খবর পেয়ে রবিবার সকালে কুপওয়ারা জেলার হান্ডওয়ারায় সেনা এবং রাজ্য পুলিশ জঙ্গিদের ধরার জন্য ফাঁদ পেতে রাখে। শুরু হয় দুই তরফের মধ্যে গুলি বিনিময়। জঙ্গিরা সেনা ও রাজ্য পুলিশের দিকে লক্ষ্য করে অবিরাম ধারায় গুলি বর্ষণ করতে থাকে। পাল্টা যোগ্য জবাব দেয় সেনা ও রাজ্য পুলিশ। দুই পক্ষের মধ্যে সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পড়ে নবনিযুক্ত চারজন জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। কিন্তু আল বাডর গোষ্ঠীর তিন জঙ্গিকে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। ধৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত জঙ্গিদের। অন্য পালিয়ে যাওয়া জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top