News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল
Image

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল

জাকার্তা, ২৬ আগস্ট (হি.স.) : এশিয়ান গেমসে ইন্তাননকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল। মাত্র ৪২ মিনিটে বিপক্ষকে ২১-১৮, ২১-১৬ গেমে উড়িয়ে সেমিফাইনালে জায়গা পাকা করলেন সাইনা। তার সঙ্গেই ইতিহাস গড়লেন তিনি। এর আগে কোনও ভারতীয় মহিলা শাটলার এশিয়ান গেমসে পদক পাননি। সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন সাইনা।
১৯৮২ সালে শেষ বার ব্যাডমিন্টনে পদক এসেছিল ভারতের ঘরে। সইদ মোদী পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সে বছর। তার পর থেকে ৩৬ বছর এই বিভাগে কোনও পদক আসেনি। তবে এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই বিশেষজ্ঞরা বাজি ধরেন সাইনা-সিন্ধু-শ্রীকান্তের ওপর। আপাতত একজন সেই পথে এগিয়ে গিয়েছেন। সেমিফাইনালে সাইনা মুখোমুখি হবেন তাই জু ইং-এর। কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারাকে হারিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ইন্দোনেশিয়ান মাস্টার্সে পর পর ২ বার হারিয়েছেন তাঁকে। গত ৫ সাক্ষাতে ৪টিতেই শেষ হাসি ছিল সাইনার।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top