News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল প্রসঙ্গে মোদীকে আক্রমণ চিদাম্বরমের
Image

রাফাল প্রসঙ্গে মোদীকে আক্রমণ চিদাম্বরমের

কলকাতা, ২৫ আগস্ট (হি. স.): রাফাল প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ তাঁর প্রশ্ন কেন রাফাল চুক্তি নিয়ে এত রাখঢাক? মুখ খুললে কি বড়সড় আর্থিক কারচুপি প্রকাশ্যে আসবে?
বাদল অধিবেশনে রাফাল নিয়ে মোদীকে রাহুলের কটাক্ষকে হাতিয়ার করেই চিদাম্বরম মোদীকে নিশানা করলেন৷ শনিবার কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের সভায় মোদীর উদ্দেশ্যে এই প্রশ্ন করেন চিদাম্বরম৷ প্রাক্তন অর্থমন্ত্রী জানালেন,২০১২ সালের ইউপিএ জামানায় স্বাক্ষরিত রাফাল চুক্তির সঙ্গে ২০১৫-র চুক্তির বিস্তর আর্থিক ফারাক৷ প্রায় ৩ গুন বেশি টাকা বেড়েছে মোদী জামানায়৷ যার কারণ এখনও জানা যায়নি৷ ২০১৫ সালে ভারত-ফ্রান্স রাফাল চুক্তি লুকিয়ে করা হয়৷ মন্ত্রিসভাকে না জানিয়ে কীভাবে ভারত চুক্তি করল, তাও স্পষ্ট হয়নি৷
কংগ্রেসের দাবি, ফ্রান্সের থেকে নেওয়া ৩৬টি রাফাল বিমানপোত বিশাল অঙ্কের টাকা খরচ করে কিনেছে ভারত৷ যার হিসেব কেন্দ্র দেওয়ার প্রয়োজন মনে করেনি৷ রাফাল চুক্তি নিয়ে ক্যাবিনেটকেও অন্ধকারে রাখা হয়৷ একেবারে নিশ্চুপ ভাবে গোটা রাফেল চুক্তি করে কেন্দ্র৷ যার জবাব চাইছে কংগ্রেস সহ গোটা দেশের মানুষ৷
চিদাম্বরম এ দিন জানান,২০১৫ সালের চুক্তি অনুসারে, ৮টি রাফাল ভারত আমদানি করে| ১০৮ টি বিমান ভারতেই তৈরি হওয়ার কথা হয়৷ ইউপিএ জামানায় সেই বিমানের সংখ্যা ছিল ১২৬, তাতেও তিন গুন টাকা বাড়ানোর প্রয়োজন পড়ে৷ লোকসভা অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানান, ফ্রান্সের সঙ্গে বিমান তৈরি সক্রান্ত যা চুক্তি হয়েছে তা বলা নিয়ম বিরুদ্ধ৷ পি চিদাম্বরমের দাবি, ২০১৭ সালে ২৭ অক্টোবর ফ্রান্সের প্রধানমন্ত্রী ভারতে আসার পরই সত্যিটা সামনে এসেছে৷ রাফাল বিমান পিছু কেন্দ্রের আর্থিক বরাদ্দের কারচুপি প্রকাশ্যে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top