News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় এল প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থিকলস
Image

ত্রিপুরায় এল প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থিকলস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস আগরতলায় এসে পৌঁছেছে। বিমানে বৃহস্পতিবার সকালে অস্থিকলস আগরতলায় নিয়ে আসেন বিজেপি-র প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক।
বিমানবন্দরে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। সে সময় বিমানবন্দরে ছিলেন প্রচুর কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব অস্থিকলস গ্রহণ করার পর সেখান থেকে সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তি প্রাঙ্গণ পর্যন্ত প্রথম পর্যায়ের অস্থিকলস যাত্রায় অংশগ্রহণ করেন।
এর পর সেখান থেকে পদযাত্রা শুরু হয় যা শহরের বিভিন্ন পথ পরিক্রম করে বিজেপি-র প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে রাখা হয়েছে অস্থিকলস। ইতিমধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন দলের বিশিষ্ট নেতা কর্মীরা।
আগামীকাল ২৪ আগস্ট প্রত্যেক জেলা সভাপতি দলের প্রদেশ কার্যালয় থেকে অস্থিকলস গ্রহণ করবেন। তা পরবর্তী সময়ে দুই পর্যায়ে বিসর্জন করা হবে বলে জানা গেছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top