News Flash

  • Home
  • Uncategorized
  • পুরুষদের ডাবল ট্র্যাপ ইভেন্টে রুপো জিতলেন ভারতের শার্দুল ভিয়ান
Image

পুরুষদের ডাবল ট্র্যাপ ইভেন্টে রুপো জিতলেন ভারতের শার্দুল ভিয়ান

জাকার্তা, ২৩ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার পুরুষদের ডাবল ট্র্যাপ ইভেন্টে রুপো জিতলেন ভারতের শার্দুল ভিয়ান৷ অল্পের জন্য সোনা হাতছাড়া হল তাঁর৷এর আগে টেনিসে দেশকে ব্রোঞ্জ পদক এনেদিয়েছেন অঙ্কিতা রায়না৷ বুধবারই সেমিফাইনালে পৌঁছে নিশ্চিত করেছিলেন পদক। পঞ্চম দিনে সেমিফাইনালেই থমকে গেল অঙ্কিতা রায়নার দৌড়। এশিয়াডে টেনিসের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ জয়েই সন্তুষ্ট থাকতে হল দেশের এক নম্বর মহিলা সিঙ্গলস খেলোয়াড়কে।
বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে রায়না স্ট্রেট সেটে পরাজিত হলেন চিনের প্রতিদ্বন্ধী শুয়াই ঝ্যাংয়ের কাছে। সেমিফাইনালে প্রথম সেটে
৪-৬ গেমে খুঁইয়ে বসেন রায়না। যদিও এরপর প্রবলভাবে ম্যাচে ফিরে আসেন আমেদাবাদের এই তরুণী। দ্বিতীয় সেটে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন চিনা প্রতিদ্বন্ধীকে। কিন্তু শেষরক্ষা হয়নি। ৭৭ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর শুয়াই ঝ্যাংয়ের কাছে ৬-৭ গেমে পরাজিত হন তিনি। সেই সঙ্গে ব্রোঞ্জ জয়েই সন্তুষ্ট থাকতে হয় রায়নাকে।
সিঙ্গলসের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও মিক্সড ডাবলসের লড়াইয়ে আজ ফের কোর্টে নামবেন রায়না। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে সেখানেও পদক জয়ের আশা রয়েছে তাঁর। মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হবেন তাঁরা।
অন্যদিকে পুরুষদের ডাবলসে স্বপ্নের দৌড় অব্যাহত রোহন বোপান্না-দ্বিবিজ শরণ জুটির। সেমিফাইনালে তাঁরা হারালেন জাপানের কিয়েটো য়ুয়েসুজি-শো শিমাবুকুরো জুটিকে। ৪-৬ গেমে প্রথম সেট হেরে গিয়েও সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এই ভারতীয় জুটি। দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে নেন বোপান্না-শরণ। এরপর তৃতীয় সেট টাইব্রেকারে ১০-৮ গেমে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তাঁরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top