News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদ জগতে অপূরণীয় ক্ষতি, কুলদীপ নায়ার-এর প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি
Image

সংবাদ জগতে অপূরণীয় ক্ষতি, কুলদীপ নায়ার-এর প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): সংবাদ জগতে অপূরণীয় ক্ষতি| চিরঘুমে শায়িত হয়েছে প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার| বুধবার রাতে দিল্লি-র একটি প্রাইভেট হাসপাতালে জীবনাবসান হয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুলদীপ নায়ার-এর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর| প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার-এর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘প্রবীণ সম্পাদক এবং লেখক, কূটনীতিবিদ এবং সাংসদ….কুলদীপ নায়ার-এর মৃত্যুর খবর শুনে দুঃখিত| তাঁর অনুপস্থিতি অনুভব করবে পাঠকরা| তাঁর পরিবার এবং সহযোগীদের প্রতি সমবেদনা|’ রাষ্ট্রপতি ছাড়াও কুলদীপ নায়ার-এর প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং হর্ষবর্ধন প্রমুখরা|

১৯২৩ সালের ১৪ আগস্ট পঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন কুলদীপ নায়ার| প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময় তিনি প্রেস ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করেছেন| ১৯৯০ সালে গ্রেট ব্রিটেনের হাই কমিশনার নিযুক্ত হয়েছিল নায়ার| এছাড়াও ১৯৯৭ সালের আগস্ট মাসে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদ মনোনীত হন কুলদীপ নায়ার| প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার-এর বড় ছেলে সুধীর নায়ার জানিয়েছেন, নিউমোনিয়ায় ভুগছিলেন তাঁর বাবা কুলদীপ নায়ার| শারীরিক অসুস্থতাজনিত কারণে পাঁচদিন আগে দিল্লি-র এসকর্টস হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিশিষ্ট কূটনীতিক কুলদীপ নায়ারকে| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাত ১২.৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top