News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পালিত ঈদ ও শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা
Image

রাজ্যে পালিত ঈদ ও শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজ্যে ঈদ-উদ-জোহা পালিত হয়েছে৷ সারা দেশের পাশাপাশি রাজ্যেও মুসলীম ধর্মাবলম্বীরাও মহা ধুমধামে কোরবানি ঈদ পালন করেছেন৷ এদিকে, বুধবার থেকে শুরু হয়েছে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা৷ আজ থেকে ঝুলনযাত্রার শুরু হলেও আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসবের সূচনা করেন৷ প্রতি বছরের ন্যায় এ বছরেও ধর্মীয় রীতিনীতি মেনে শ্রীকৃষ্ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির সহ শহরের বেশ কয়েকটি বনেদি বাড়িতে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা শুরু হয়েছে৷ এদিকে এই পর্বকে কেন্দ্র করে বিরাট মেলা বসেচে জগন্নাথ মন্দিরের সামনে৷ ছয়দিনব্যাপী ঝুলনযাত্রা চলবে৷ শেষ হবে আগামী ২৬ আগস্ট৷ ঝুলন যাত্রাকে কেন্দ্র করে রাখি বন্ধন উৎসবের বিশেষ মাহাত্ম্য রয়েছে৷ ঝুলন পূর্ণিমাকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণমন্দির সংলগ্ণ স্থান তথা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে অস্থায়ী কাঠামোতে মেলার পসারিরা বিভিন্ন সামগ্রী নিয়ে অংশ নিয়েছেন৷ ঝুলনযাত্রা উপলক্ষে জগন্নাথজিউ মন্দিরেও সাজোসাজো রব৷ মন্দির চত্বর পুরোপুরি আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে উঠেছে৷ এদিকে ঝুলনযাত্রা উপলক্ষে মঙ্গলবার থেকে বিভিন্ন মন্দিরে কচিকাঁচাদের বড়দেরও ভিড় লক্ষ্য করা গেছে৷
ঈদ উৎসবকে ঘিরে এদিন সকালেই মুসলীম ধর্মাবলম্বীরা আগরতলায় গেঁদু মিঞা মসজিদে জড়ো হন৷ সেখানে সকলে একত্রে নামাজ পড়েন৷ এরপর সকলে আলিঙ্গনের মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন৷ সারা রাজ্যে বিভিন্ন মসজিদে নামাজ পড়ার পর সকলে মিলে সৌহার্দ্য বিনিময় করেন৷ আখাউড়া চেকপোস্টে বিএসএফ-বিডিআর’র মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top