News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের রাজ্যপাল পদে শপথগ্রহণ করলেন লালজি ট্যান্ডন, অভিনন্দন নীতীশ কুমারের
Image

বিহারের রাজ্যপাল পদে শপথগ্রহণ করলেন লালজি ট্যান্ডন, অভিনন্দন নীতীশ কুমারের

পাটনা, ২৩ আগস্ট (হি.স.): বিহারের রাজ্যপাল পদে শপথগ্রহণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালজি ট্যান্ডন| গত মঙ্গলবারই বেশ কিছু রাজ্যে রাজ্যপাল বদলানো হয়| রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতির পর বৃহস্পতিবার বিহারের ৩৯ তম রাজ্যপাল পদে শপথগ্রহণ করলেন লালজি ট্যান্ডন| বৃহস্পতিবার পাটনায়, রাজভবনে লালজি ট্যান্ডনকে বিহারের ৩৯ তম রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি মুকেশ আর শাহ|

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী সহ বিশিষ্টজনেরা| এর আগে বিহারের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সত্যপাল মালিক| ১৯৩৫ সালের ১২ এপ্রিল উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে জন্মগ্রহণ করেছিলেন লালজি ট্যান্ডন| ১৯৭০ সাল থেকে তাঁর রাজনৈতিক জীবনের সূত্রপাত| দু’বারের জন্য উত্তর প্রদেশ বিধান পরিষদের সদস্য ছিলেন লালজি ট্যান্ডন| ২০০৯ সালে লখনউ লোকসভা আসনে জয়ী হন লালজি ট্যান্ডন|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top