News Flash

  • Home
  • Uncategorized
  • চিরঘুমে প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার, শোকজ্ঞাপন মোদী ও মমতার
Image

চিরঘুমে প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার, শোকজ্ঞাপন মোদী ও মমতার

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): সংবাদ মাধ্যম জগতে অপূরণীয় ক্ষতি| প্রয়াত হলেন প্রখ্যাত সাংবাদিক, মানবাধিকার কর্মী, লেখক এবং ভারতের প্রাক্তন হাই কমিশনার কুলদীপ নায়ার| বুধবার রাতে দিল্লি-র একটি হাসপাতালে জীবনাবসান হয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুলদীপ নায়ার-এর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর| প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার-এর বড় ছেলে সুধীর নায়ার জানিয়েছেন, নিউমোনিয়ায় ভুগছিলেন তাঁর বাবা কুলদীপ নায়ার| শারীরিক অসুস্থতাজনিত কারণে পাঁচদিন আগে দিল্লি-র এসকর্টস হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিশিষ্ট কূটনীতিক কুলদীপ নায়ারকে| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাত ১২.৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি|

প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার-এর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের সময়ে কুদলীপ নায়ার ছিলেন এক বিচক্ষণ দৈত্য| নিজের বক্তব্যে নির্ভিক…জরুরি অবস্থা, উন্নত ভারতের জন্য জনসেবায় তাঁর দৃঢ় অবস্থানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন|’ শুধু প্রধানমন্ত্রীই নন, কুলদীপ নায়ার-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘নির্ভীক, জনপ্রিয় সাংবাদিক এবং লেখক কুলদীপ নায়ার-এর প্রয়াণে দুঃখিত| তাঁর পরিবার, অনুগামী এবং সহকর্মীদের সমবেদনা|’

১৯২৩ সালের ১৪ আগস্ট পঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন কুলদীপ নায়ার| প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময় তিনি প্রেস ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করেছেন| দেশের বিভিন্ন সংবাদ সংস্থা ও সংবাদ মাধ্যমে কাজ করেছেন কুলদীপ নায়ার| বইও লিখেছেন বেশ কয়েকটি| তাঁর উল্লেখ্যযোগ্য বই গুলি হল, ‘বিটুইন দ্য লাইন’, ‘ডিস্ট্যান্স নেইবারস : আ টেল অফ সাবকন্টিন্টে’, ‘ইন্ডিয়া আফটার নেহরু’ প্রভৃতি| কর্মজীবনের শুরু একটি উর্দু সংবাদপত্রের সাংবাদিক হিসেবে| পরে ইংরেজি সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যানের দিল্লি এডিশনের এডিটর হন| জরুরি অবস্থার সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল| ১৯৯০ সালে গ্রেট ব্রিটেনের হাই কমিশনার নিযুক্ত হয়েছিল নায়ার| এছাড়াও ১৯৯৭ সালের আগস্ট মাসে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদ মনোনীত হন কুলদীপ নায়ার|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top