News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসা থেকে ব্রাউন সুগার সহ ড্রাগ মাফিয়া আটক
Image

আমবাসা থেকে ব্রাউন সুগার সহ ড্রাগ মাফিয়া আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ নেশামুক্ত অভিযানে ফের সাফল্য পেল রাজ্য পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে আমবাসার মহকুমা পুলিশ আধিকারিক আশিদ দাশগুপ্তের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী এক ড্রাগ মাফিয়া সহ বেশ কিছু ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে৷
জানা গেছে, ধৃত ড্রাগ মাফিয়ার নাম রূপন রায়৷ আমবাসায় চন্দ্রাইছড়া এলাকার বাসিন্দা রূপন রায়ের বাড়িতে হানা দেন আমবাসায় নবনিযুক্ত মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত৷ এই অভিযানে ছিলেন আমবাসা থাতনার ওসি হিমাদ্রি সরকার সহ বিশাল পুলিশ বাহিনী৷ এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় ৩৬টি ব্রাউন সুগার ভর্তি কন্টেনার এবং ২০৬টি খালি কন্টেনার৷ তার সঙ্গে উদ্ধার করা হয়েছে ড্রাগ গ্রহণের ব্যবহৃত কয়েকটি সিরিঞ্জও৷ তাছাড়া অভিযানে উদ্ধার হয়েছে সাত হাজার ৯৪০ টাকা কএবং একটি স্মার্ট ফোন৷
জানা গেছে, পুলিশ ধৃত ড্রাগ কারবারিকে আদালতে পেশ করে এবং রিমান্ডের আবেদন করে৷ আদালত তা মঞ্জুর করেছে৷ এখন ধৃত রূপনকে কটোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জিজ্ঞোসাবাদ করছে পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top