News Flash

  • Home
  • Uncategorized
  • শুয়ালকুচিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, শিশু ও মহিলা-সহ হত তিন
Image

শুয়ালকুচিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, শিশু ও মহিলা-সহ হত তিন

গুয়াহাটি, ২২ আগস্ট (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় দেড় বছরের শিশু-সহ একই পরিবারের তিনজনের মৃত্যুর পাশাপাশি আরও তিনজন সংকটকজনক অবস্থায় গুয়াহাটির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা গুয়াহাটি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরবর্তী অসমের প্রধান বস্ত্রনগরী শুয়ালকুচির এএম রোডে অবস্থিত অচ্যুত প্লাজা নামের এক ত্রিতল বাড়িতে মঙ্গলবার গভীর রাতে সংঘটিত হয়েছে। আগুনের সূত্রপাত ওই বাড়ির ভূমি তলের এক পাটসুতার দোকান থেকে।
অচ্যুত প্লাজার স্বত্বাধিকারী ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাতে তখন সকলে ঘুমিয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে তাঁরা থাকেন ত্রিতলে। আচমকা আগুন ও কালো ধোঁয়া গোটা বাড়িকে ঘিরে ধরে। ধোঁয়ার গ্যাসে দম বন্ধ হয়ে ছয় ও ১৮ মাসের দুই নাতি ময়ূখ ও সান, স্ত্রী, কন্যা এবং ছেলে-সহ সংজ্ঞা হারিয়ে ফেলেন বহুতল বাড়ির স্বত্বাধিকারী লোহিত কাকতি। ইত্যবসরে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় গুয়াহাটির এক বেসরকারি হাসপাতাল নেমকেয়ার-এ।
এখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে বাড়ি মালিক লোহিত কাকতি (৭৫), মেয়ে কবিতা মহন্ত (২৮) এবং কবিতার ১৮ মাসের ছেলে ময়ূখ দেবমহন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আহতরা লোহিত কাকতির মেয়ে জুরি কাকতি (২৬), তাঁর পত্নী অনুপমা কাকতি (৫৪) এবং জুরির ছেলে ছয় মাসের সান দাস।ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট না হলেও এই দুর্ঘটনা বৈদ্যুতিক গোলযোগের ফলে সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top