News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা ও ত্রিনিদাদ , তীব্রতা ৭.৩
Image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা ও ত্রিনিদাদ , তীব্রতা ৭.৩

কারাসাস, ২২ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল। ভূকম্পন অনুভূত হয়েছে ত্রিনিদাদেও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৫.৩১ মিনিট নাগাদ ৭.৩ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল। ভূকম্পন অনুভূত হয় রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে। কেঁপে ওঠে ভেনেজুয়েলা থেকে মাত্র সাত নটিক্যাল মাইল দূরে ত্রিনিদাদও।

ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি। আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান। যদিও, শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভূকম্পন অনুভূত হওয়ার কিছুক্ষনের মধ্যেই দেশবাসীকে শান্ত হওয়ার আবেদন রাখেন ভেনেজুয়েলার আভ্যন্তরীন মন্ত্রী নেস্টর লুইস রেভেরোল। টুইট করে তিনি জানান, ‘ভেনেজুয়েলার প্রত্যেকটি মানুষ শান্ত থাকুন।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top