News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদ উপলক্ষ্যে স্থগিত অমরনাথ যাত্রা, নিষেধাজ্ঞা বলবৎ ২৩ আগস্ট পর্যন্ত
Image

ঈদ উপলক্ষ্যে স্থগিত অমরনাথ যাত্রা, নিষেধাজ্ঞা বলবৎ ২৩ আগস্ট পর্যন্ত

জম্মু, ২২ আগস্ট (হি.স.): বুধবার, ২২ আগস্ট ঈদ উপলক্ষ্যে সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা| মঙ্গলবারের মতো বুধবারও অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। ২১-২৩ আগস্ট, যথাক্রমে তিন দিন অমরনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| তাছাড়া, তীর্থযাত্রীদের সংখ্যা নিতান্তই কম| এই কারণেও অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে| প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার থেকেই অমরনাথ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে| আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্ থাকবে| মঙ্গলবারের মতো বুধবারও জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কোনও তীর্থযাত্রীকে কাশ্মীর উপত্যকার দিকে যেতে দেওয়া হয়নি| তবে, যাঁরা বালতাল ও পহেলগাঁও পৌঁছে গিয়েছেন, তাঁদের আর আটকানো হয়নি|
জুন মাসের ২৮ তারিখ থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, ইতিমধ্যেই ৫৫ দিন অতিক্রান্ত| এযাবত্ ২.৮২ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| শ্রাবণ পূর্ণিমার পুন্যলগ্নে আগামী ২৬ আগস্ট সমাপ্ত হবে ৬০ দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top