শ্রীনগর, ২২ আগস্ট (হি.স.): ঈদেও অশান্ত কাশ্মীর উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে খুন হলেন একজন পুলিশ কর্মী। কুলগাম জেলার জাজিপোড়া এলাকার ঘটনা। জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মীর নাম হল, ফায়াজ আহমেদ শাহ। তিনি ট্রেনি পুলিশ কনস্টেবল ছিলেন। পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে ঈদের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন পুলিশ কর্মী ফায়াজ আহমেদ শাহ। আচমকাই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় গুরুতর জখম হন ফায়াজ, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, এর আগে স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) হিসেবে কর্মরত ছিলেন শাহ। সম্প্রতি কনস্টেবল পদে তাঁর পদোন্নতি হয়।
অন্যদিকে, বুধবারই জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে পাকিস্তানের জাতীয় পতাকা উড়াতে দেখা যায় বেশ কয়েকজন যুবককে। এমনকি, কাপড় দিয়ে মুখ ঢেকে আইএসআইএস (ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া)-এর পতাকাও উড়ায় ওই সমস্ত যুবকরা। ভারতীয় ভূখণ্ডে এই ধরণের ঘটনা অনভিপ্রেত বলে মনে করেছেন বিশিষ্টজনেরা।
ঈদেও অশান্ত কাশ্মীর, কুলগামে জঙ্গি হামলায় খুন পুলিশ কর্মী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















