News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অসম ও ওড়িশা থেকে সাড়ে সতের হাজার কোটি টাকা তুলে ছিল রোজভ্যালি, আদালতে প্রথম চার্জশিট জমা ইডি’র
Image

ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অসম ও ওড়িশা থেকে সাড়ে সতের হাজার কোটি টাকা তুলে ছিল রোজভ্যালি, আদালতে প্রথম চার্জশিট জমা ইডি’র

কলকাতা, ২১ আগস্ট৷৷ বাজার থেকে সাড়ে সতের হাজার কোটি টাকা তুলেছিল রোজভ্যালি গোষ্ঠী৷ পুরোটাই আত্মসাৎ করা হয়েছে৷ চিটফান্ড মামলায় প্রথম চার্জশীট আদালতে জমা দিয়ে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গ, অসম এবং ওড়িশা থেকে ওই টাকা তুলেছিল গৌতম কুন্ডুর সংস্থা রোজভ্যালি৷

এক সময় ত্রিপুরাতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল চিটফান্ড সংস্থা৷ এই চিটফান্ড সাম্রাজ্যের সবচেয়ে বড় জায়গা দখল করে রেখেছিল রোজভ্যালি৷ রাজ্যের মানুষের কাছ থেকে প্রচুর টাকা আমানত সংগ্রহ করেছে ওই সংস্থা৷ কিছু স্থাবর-অস্থাবর সম্পত্তিও গড়ে তুলেছিল রোজভ্যালি৷ কিন্তু, যে পরিমাণ আমানত বাজার থেকে তুলেছে ওই সংস্থা সম্পত্তির পরিমাণ তার ধারে কাছেও নেই৷ রোজভ্যালির সাথে পূর্বতন বামফ্রন্ট সরকারের মন্ত্রি এবং সিপিএম নেতাদের নাম জড়িয়েছে৷ রোজভ্যালি ইস্যুতে সিবিআই বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্যা বিজিতা নাথকে জেরাও করেছে৷ দুই দফায় সিবিআই এই রাজ্যে এসেছে৷ কিন্তু, এই মামলায় এই রাজ্যে উল্লেখযোগ্য কোনও ঘটনা ঘটেনি৷ রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু বর্তমানে সিবিআই এর হেফাজতে হয়েছে৷ সূত্রের খবর, আদালতে প্রথম চার্জশিট জমা দেওয়া সাথে সাথেই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার অনুমতি চেয়েছে ইডি৷ জানা গেছে, তিন হাজার পাতার চার্জশিট তৈরি করে আদালতে জমা দিয়েছে ইডি৷ তাতে রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু ছাড়াও নাম রয়েছে সংস্থার আরোও দুই ডিরেক্টর শিবময় দত্ত ও অমিত বন্দোপাধ্যায়ের৷ চার্জশিটে অভিযুক্তের তালিকায় রয়েছে রোজভ্যালি হোটেল, রিয়েল এস্টেট এবং এন্টারটেইনমেন্ট সংস্থা৷ এই সংস্থা গুলিকে সামনে রেখেই বাজার থেকে টাকা তুলেছিল রোজভ্যালি, চার্জশিটে তা উল্লেখ করা হয়েছে৷ রোজভ্যালির ব্যবসা সবচেয়ে বেশি প্রসারিত হয়েছিল ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে৷ এই দুই রাজ্য থেকেই সবচেয়ে বেশি টাকা তুলেছে রোজভ্যালি৷ অসম এবং ওড়িশা থেকে টাকা তোলার পরিমাণও নেহাৎ কম নয়৷ ইডি চার্জশিটে উল্লেখ করেছে, সেই টাকার একটা অংশ আমানতকারীদের ফেরত দেওয়া হলেও বেশির ভাগ টাকাই আত্মসাৎ করা হয়েছে৷

এদিকে, চারটি রাজ্যে রোজভ্যালির বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ কিন্তু, ওই সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের পুরো টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলেও জানা গেছে৷ ফলে, সাড়ে সতেরো হাজার কোটি টাকার প্রতারণা হয়তো আমানতকারীদের সহ্য করতে হবে৷

আদালতে জমা দেওয়া ইডির প্রথম চার্জশিটে রোজভ্যালি বাজার থেকে কি কি ভাবে টাকা তুলেছে এবং কিভাবে টাকা পাঁচার করেছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণও দেওয়া হয়েছে৷ সূত্রে খবর, ইডির তদন্তে উঠে এসেছে রোজভ্যালির ওই দুই ডিরেক্টর ছাড়াও চারটি রাজ্যে একাধিক প্রভাবশালী ব্যক্তি রয়েছেন যাদের মাধ্যমে টাকা পাচার করা হয়েছে৷ ধারনা করা হচ্ছে, ইডি অতিরিক্ত চার্জশিটে ওই ব্যক্তিদের ভূমিকা উল্লেখ করবে৷ পাশাপাশি রোজভ্যালির ব্যবসার প্রসারে কোন কোন প্রভাবশালী ব্যক্তিরা সহায়তা করেছেন তাদের বিষয়েও উল্লেখ থাকতে পারে অতিরিক্ত চার্জশিটে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top