News Flash

  • Home
  • Uncategorized
  • ভোজপুরে নগ্ন করে মহিলাকে নিগ্রহ, গ্রেফতার ১৫ জন অভিযুক্ত
Image

ভোজপুরে নগ্ন করে মহিলাকে নিগ্রহ, গ্রেফতার ১৫ জন অভিযুক্ত

ভোজপুর (বিহার), ২১ আগস্ট (হি.স.): যুবকের খুনের নেপথ্যে হাত রয়েছে মহিলার| এই সন্দেহে বিহারের ভোজপুরে ওই মহিলাকে নগ্ন করে গ্রামে ঘোরায় জনতা| এমনকি প্যারেডও করানো হয়| ভোজপুর জেলার বিহিয়া থানা এলাকার ঘটনা| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| তদন্তকারীরা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে| এডিজি (পুলিশ সদর দফতর) এস কে সিঙ্ঘল জানিয়েছেন, ‘বিহিয়া রেললাইনের কাছে এক যুবকের দেহ উদ্ধার হয়| এই ঘটনায় ওই মহিলার দিকে অভিযোগের আঙুল তোলে স্থানীয় জনতা| ক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং মোটরবাইক জ্বালিয়ে দেয়| এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|’ এডিজি (পুলিশ সদর দফতর) এস কে সিঙ্ঘল আরও জানিয়েছেন, ‘কর্তব্যে গাফিলতির অভিযোগে ৮ জন পুলিশ এবং জিআরপি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে|’ নক্ক্যারজনক এই ঘটনা প্রসঙ্গে ভোজপুরের ডিএম জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে| এই ঘটনায় ২০০ জনের ভিডিও রয়েছে আমাদের কাছে| তাদের মধ্যে ৬০ জনকে নিগ্রহ করতে দেখা গিয়েছে| শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে|’
ঘটনার সূত্রপাত বিমলেশ শা নামের এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায়| গত রবিবার থেকে থেকে বিমলেশ-এর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না| রবিবার থেকে নিখোঁজ থাকার পর সোমবার সকালে রেললাইনের ধারে বিমলেশ-এর মৃতদেহ খুঁজে পাওয়া যায়| এরপরই বিমলেশ-এর গ্রামের লোকজন এসে চড়াও হয় স্থানীয় যৌনপল্লীতে| অভিযোগ, যৌনপল্লীর এক মহিলার মদতেই খুন করা হয়েছে বিমলেশকে| অভিযোগ, একজন মহিলাকে প্রথমে নগ্ন করে মারধর করা হয়| এরপর রাগ মেটাতে রাস্তায় মারতে মারতে প্যারেড করানো হয়| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| ভোজপুর জেলার পুলিশ সুপার অবকাশ কুমার জানিয়েছেন, মামলা রুজু হয়েছে| এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top