News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত উমর খালিদ : ধৃতদের দু’দিনের পুলিশ হেফাজত
Image

আক্রান্ত উমর খালিদ : ধৃতদের দু’দিনের পুলিশ হেফাজত

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): চলতি মাসের ১৩ তারিখ বড়সড় অঘটন থেকে রক্ষা পেয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদ| দিল্লির অভিজাত কনস্টিটিউশন ক্লাব সংলগ্ন একটি দোকানে চা খাওয়ার সময় অজ্ঞাতপরিচয় আততায়ীরা উমরকে লক্ষ্য করে গুলি চালায়| ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি| উমর খালিদের উপর হামলা চালানোর ঘটনায় সন্দেহভাজন দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল| মঙ্গলবার ধৃত দুই অভিযুক্তকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হলে, দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
কিছুদিন আগেই সন্দেহভাজন এক আততায়ীর ছবি প্রকাশ্যে আনে দিল্লি পুলিশ| সিসিটিভি ফুটেজে ওই সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়| ওই দিন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও অস্ত্রটি সেখানে ফেলে যায়|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top