News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আনা হবে বাজপেয়ীর চিতা ভস্ম
Image

রাজ্যে আনা হবে বাজপেয়ীর চিতা ভস্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলী কর্মসূচী পালন করবে ত্রিপুরা প্রদেশ বিজেপি৷ রাজ্যের প্রতিটি বুথে এই কর্মসূচী পালন করা হবে৷ তাছাড়া প্রয়াত জননেতা অটল বিহারী বাজপেয়ীর চিতা ভস্মর কলস ত্রিপুরায় নিয়ে আসা হবে৷ রবিবার আগরতলায় বনমালিপুর বিধানসভা কেন্দ্রের রামঠাকুর সুকলে বিজেপির কর্মীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷ বৈঠক শেষে স্থানীয় বিধায়ক তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, দুই একদিনের মধ্যে রাজ্যে আসছে ভস্ম কলস৷ ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে চিতা ভস্মর কলস রাখা হবে৷ এখানে এসে কর্মী সমর্থকরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সব শেষে গোমতী, হাওড়া সহ অন্যান্য বড় নদীতে কর্মীরা শ্রদ্ধার সঙ্গে চিতা ভস্ম বিসর্জন করবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top