News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে গুরুতর জখম এক ব্যক্তি
Image

যান সন্ত্রাসে গুরুতর জখম এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,১৯ আগষ্ট৷৷ রবিবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জস্থিত ছেচড়িমাই সুকল সংলগ্ণ এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে এক ব্যক্তি৷ আহত ব্যক্তির নাম পিন্টু দাম৷ বয়স চৌত্রিশ৷ বাড়ী উদয়পুরের মির্জায়৷ জানা গিয়েছে, পিন্টু দাম উদয়পুর থেকে অল্টো গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ বিশ্রামগঞ্জের ছেচড়ীমাই এলাকায় অন্য একটি ইকো গাড়ি তার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ তাতে গাড়ি থেকে ছিটকে পড়ে পিন্টু দাম গুরুতর আহত হয়৷ তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত পিন্টু দামকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে হাপানীয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে রেফার করে দেয়৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অল্টো গাড়িটি আটক করেছে৷ ইকো গাড়ির সন্ধানে পুলিশ তথ্য অনুসন্ধান করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top