News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষাধিক টাকার হিরোইন উদ্ধার, নাবালককে তুলে আনল পুলিশ
Image

লক্ষাধিক টাকার হিরোইন উদ্ধার, নাবালককে তুলে আনল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৯ আগষ্ট৷৷ উত্তর জেলার পানিসাগরের দামছড়ার জহর কলোনীতে অভিযান চালিয়ে পুলিশ হিরোইন এবং নগদ টাকা বাজেয়াপ্ত করেছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দামছড়া থানার ওসি এবং পানিসাগরের এসডিপিও জহর কলোনীর বাসিন্দা রুল দামলাল ত্রিপুরার বাড়িতে হানা দেয়৷ বাড়ির ঘরে মজুত রাখা ১১০ গ্রাম হিরোইন এবং ১৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে৷ পুলিশের অভিযানের আঁচ পেয়ে নেশা সামগ্রী কারবারী রুল দামলাল ত্রিপুরা বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ বাড়ি থেকে ১৫ বছরের এক কিশোরকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

এসডিপিও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে রুল দামলাল এর বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে চোরাচালানের জন্য৷ রবিবার দুপুরে বিশাল সংখ্যায় পুলিশ সেখানে পৌঁছে এবং বাড়িটিকে ঘিরে রেখে তল্লাসী চালানো হয়৷ কিন্তু, পুলিশ পৌঁছার আগেই নেশার কারবারী পালিয়ে যায় বাড়ি থেকে৷ পুলিশ তল্লাসি চালিয়ে উদ্ধার করেছে হিরোইন৷ পুলিশের অনুমান আন্তর্জাতিক নেশা পাচার বাণিজ্যের সাথে রুল দামলাল যুক্ত রয়েছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা৷ পুলিশ জানিয়েছে আগামীদিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top