News Flash

  • Home
  • Uncategorized
  • ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন মোদী, দাবি পাক বিদেশমন্ত্রীর
Image

ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন মোদী, দাবি পাক বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি ও ইসলামাবাদ, ২০ আগস্ট (হি.স.): পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে গত শনিবারই শপথগ্রহণ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান| সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের বিদেশমন্ত্রী এস এম কুরেশি সূত্র মারফত এই বিষয়টি জানতে পেরেছেন| পাকিস্তানের বিদেশমন্ত্রী এস এম কুরেশি জানিয়েছেন, ইমরান খানকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হওয়ার জন্যও অভিমত পোষণ করা হয়েছে|
একইসঙ্গে কাশ্মীর ইস্যু জিইয়ে রেখেছেন পাক বিদেশমন্ত্রী| তাঁর কথায়, আমাদের স্বীকার করতে হবে যে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি| আমাদের স্বীকার করতে হবে যে কাশ্মীর একটি বাস্তবতা| উল্লেখ্য, বাইশ গজের আঙিনা থেকে বেরিয়ে সরাসরি রাজনীতির আঙিনায় ঢুকে পড়েছিলেন ইমরান খান| ১৯৯৬ সালে তৈরি করেন নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)| বিগত ২২ বছর ধরে নিরলস পরিশ্রমের ফল অবশেষে পেলেন ইমরান খান| গত শনিবার পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top