News Flash

  • Home
  • Uncategorized
  • নেশার গ্রাসে সমাজ, পুলিশের দায়সারা ভাবে অসন্তুষ্ট অভিভাবকরা
Image

নেশার গ্রাসে সমাজ, পুলিশের দায়সারা ভাবে অসন্তুষ্ট অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৮ আগস্ট৷৷ দিন বদলের পরেও ফিরেনি বিশালগড়৷ বাম আমল থেকেই চলে আসছে বিশালগড়ের একাংশ এলাকা থেকে শুরু করে বাজারের আশপাশে৷ সেই সাথে আবার আবার অনেক গুলি জায়গাতে জুয়ার আসর ও দেখা যাচ্ছে৷

সন্ধ্যার পর থেকেই বিশালগড়ের গলি রাস্তায় মদের ফোয়ারা বসে সাধারণ মানুষ বাজারে আসা যাওয়া করতে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে৷ বিশেষ করে মহিলারা বেশি সমস্যার পড়ছে৷ নেশায় গ্রাস হচ্ছে গোটা সমাজ৷ উঠতি বয়সী যুবকদের মধ্যেই নেশার মানসিকতা সবচেয়ে বেশি৷ বিশালগড়ের একাংশ দোকান গুলিতেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে মদ, নেশা গ্রস্ত হয়ে সর্বশান্ত হচ্ছে বহু পরিবার৷ নেশায় আসক্ত হয়ে বাড়ি ঘরে গিয়ে নানা ধরনের অশান্তি করছে নেশাগ্রস্তরা৷

এই ধরনের অভয় যেভাবে মাথা চাড়া দিচ্ছে যাতে গোটা সমাজ ব্যবস্থায় একদিন বিপদে চালিতে হবে৷

এখনো বিশালগড়ের এমন কয়েকটি জায়গা রয়েছে যেগুলি সন্ধ্যার পর থেকেই কোন মহিলারা একা চলাফেরা করা খুবই সম্ভব নয়৷ কিন্তু প্রশ্ণ উঠছে পুলিশের নাকের ডগায় কিভাবে চলতে পারে অবৈধ মদের ঠেক৷ এবং বিশালগড়ে অনেকগুলি দোকান আছে অনেক দিন আগে থেকেই চালিয়ে আচ্ছে যে গুলিতে দোকানে চৌকাঠে পুলিশের পা লাগেনি৷ নেশা সর্বনাশা এটি বাংলার একটি প্রবাদ বাক্য৷

নেশাগ্রস্ত হয়ে বিশালগড়ের বিভিন্ন রাস্তা গুলিতে কিছু নেশারুরা মানুষ্যত্ববোধও হারিয়ে রাস্তায় পরলেই সঙ্গে সঙ্গে ফোন চলে যায় বিশালগড় দমকল অফিসে৷ এবং দমকল কর্মীরা সেই মাতাল গুলিকে উদ্ধার করে নেশাগ্রস্ত অবস্থায় নিয়ে যাচেছ বিশালগড় মহকুমা হাসপাতালে৷ এই ধরনের ঘটনা বিশালগড়ে প্রায় চলছে৷ কিন্তু পুলিশ এই ঘটনাটি গুলি যে অজানা তা হতেই পারেনা৷ পুলিশ যদি সেই বেআইনি মদের দোকান গুলির বিরুদ্ধে ভালো করে প্রদক্ষেপ নিত তাহলে নেশা করে সেই বেআইনি দোকান গুলির সামনে পড়ে থাকতেন না সেই মাতাল গুলি৷ এবং নেশায় আশক্ত হয়ে যুব সম্প্রদায় ক্রমশ বিপদগামী হচ্ছে৷ তাদের মধ্যে বাড়ছে অপরাধি প্রবণতা৷ সরক দুর্ঘটনা, নারী নির্যাতন, খুন ইত্যাদি সব কিছুর পেছনেই রয়েছে নেশা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top