News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশের বুরহানপুরে তিন বছরের এক শিশু কন্যার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

মধ্যপ্রদেশের বুরহানপুরে তিন বছরের এক শিশু কন্যার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বুরহানপুর, ১৯ আগস্ট (হি.স.): কাঠুয়া কাণ্ডের ছায়া এবার মধ্যপ্রদেশের বুরহানপুরে। রবিবার ভোরে বছর তিনেকের এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ধর্ষণ তারপর খুন করা হয় ওই শিশু কন্যাকে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান করছে পুলিশ।
গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বছর তিনেকের ওই শিশু কন্যা। রবিবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে পুলিশ সুপার অজয় কুমার জানিয়েছেন, ধর্ষণ করে খুন করা হয় ওই শিশু কন্যাকে। তিনজন চিকিৎসক মৃতদেহটিকে পরীক্ষা করেছে। তাদের অনুমান ধর্ষণ করা হয়েছে। এমনকি মৃতদেহটির গলায় ফাঁস দেওয়ার চিহ্নও দেখতে পেয়েছে চিকিৎসকেরা। মনে করা হচ্ছে যৌন নির্যাতন চালানোর পর ধর্ষণ করা হয় ওই শিশু কন্যাকে। মৃতদেহটিকে বর্তমানে ভোপালের ফরেনসিক ল্যাবরোটরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার কড়া নিন্দা করেছে কংগ্রেস। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও তারা দাবি করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top