News Flash

  • Home
  • Uncategorized
  • ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ : অরুণাচল প্রদেশ থেকে প্রায় ৩৫০ সন্দেহজনক নাগরিককে ছাড়া হয়েছে অসম সীমান্তে
Image

‘অপারেশন ক্লিন ড্রাইভ’ : অরুণাচল প্রদেশ থেকে প্রায় ৩৫০ সন্দেহজনক নাগরিককে ছাড়া হয়েছে অসম সীমান্তে

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১৯ আগস্ট, (হি.স.) : প্রস্তাবিত ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ শুরু করেছে অরুণচল প্রদেশের প্রথমসারির ছাত্র সংগঠন সারা অরুণাচল প্রদেশ ছাত্র ইউনিয়ন (আপসু)। ইতিমধ্য প্রায় সাড়ে তিনশো সন্দেহজনক অ-অরুণাচলি নাগরিকদের ধরে অসম সীমান্তে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে নির্দিষ্ট সময়সীমা বেঁধে সন্দেহজনক নাগরিকদের অরুণাচল প্রদেশ ছাড়ার নোটিশ জারি করেছিল ছাত্র ইউনিয়ন। সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর গত শুক্রবার (১৭ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ কর্মসূচি।
আপসু-র ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ কর্মসূচি শুরু হওয়ায় অরুণাচল প্রদেশে কর্মসূত্রে বসবাসকারী অ-অরুণাচলিদের মধ্যে আতংক বিরাজ করেছে। তবে এরই মধ্যে একটি স্বস্তির বার্তাও দিয়ে রেখেছে আপুসু। বলা হয়েছে, যাঁদের হাতে আন্তঃরাজ্য ইনার লাইন পারমিট রয়েছে তাঁদের রাজ্য ত্যাগের দরকার নেই।
এদিকে ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ কর্মসূচির বলে গত শুক্রবার থেকে রাজধানী ইটানগর, নাহরলগুন, নিরজুলি, দুইমুখ, কার্সিংসা ইত্যাদি এলাকায় অভিযান চালান আপসু-র কর্মকর্তারা। তাঁরা ‘সন্দেহজনক আবাসিক’দের ঘরে ঘরে গিয়ে গৃহকর্তাদের নথিপত্র যাচাই করে পরীক্ষা-নিরীক্ষা করছেন। অভিযানকালে প্রায় ৩৫০ জন ‘সন্দেহজনক নাগরিক’কে ধরে সংশ্লিষ্ট এলাকার থানা কর্তৃপক্ষের হাতে সমঝে দিয়েছেন। পুলিশও এই সব নাগরিকদের আটক করে অসম সীমান্তের লখিমপুর জেলার বান্দরদেওয়ায় অরুণাচল প্রদেশ পুলিশ ফাঁড়ির হস্তগত করে। ফাঁড়ি পুলিশ তাঁদের লখিমপুরে নিয়ে ছেড়ে দিয়েছে।
উল্লেখ্য, আটক ব্যক্তিদের বেশিরভাগই কোচবিহার, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ প্রভৃতি বহিঃরাজ্যের বাসিন্দা বলে পরিচয় পাওয়া গেছে। প্রসঙ্গত, আপসু-র ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ কর্মসূচি রাজ্য পুলিশের সহযোগিতায় চলার কথা ছিল। কিন্তু পুলিশের সহযোগিতা ছাড়াই এক তরফাভাবে সন্দেহজনক নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছে আপসু।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top