News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্র রাজনীতিতে অপূরণীয় ক্ষতি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ চেন্নুপতি বিদ্যা
Image

অন্ধ্র রাজনীতিতে অপূরণীয় ক্ষতি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ চেন্নুপতি বিদ্যা

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), ১৮ আগস্ট (হি.স.): অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি| অকালেই প্রয়াত হলেন লোকসভার প্রাক্তন সাংসদ চেন্নুপতি বিদ্যা| শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়েছে বিজয়ওয়াড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ চেন্নুপতি বিদ্যা-র| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর| পরিবার সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেত্রী| শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরনিদ্রায় চলে গিয়েছেন তিনি|
লোকসভার প্রাক্তন সাংসদ চেন্নুপতি বিদ্যার অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু| শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মহিলাদের ক্ষমতায়নে তাঁর কাজ প্রশংসনীয় ছিল|’ উল্লেখ্য, ১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বিজয়ওয়াড়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন চেন্নুপতি বিদ্যা| ১৯৮০ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড. কে এল রাওকে এক লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন তিনি|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top