News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

প্রয়াত ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বৃহস্পতিবার বিকেল ৫টা ০৫মিনিট নাগদ দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি, মূত্রনালীতে সংক্রমণে ভুগছিলেন । গত ১১ জুন শারীরিক অবস্থার অবনতির হওয়ার কারণে তাঁকে এইমসে ভর্তি করানো হয়। ৯ সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা চলছিল। বিগত ৩৬ ঘন্টায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বিকেল ৫টা ০৫মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর।ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়া ট্যুইটবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, প্রাক্তন প্রধামন্ত্রী তথা ভারতীয় রাজনীতির মহান ব্যক্তিত্ব শ্রী অটল বাজপেয়ীর দেহাবসানের ফলে আমি গভীর ভাবে শোকাহত। বিচক্ষণ নেতৃত্ব, দূরদর্শিতা তথা অসাধারণ বাগ্মিতা ওনাকে এক বিরাট ও স্নেহময় ব্যক্তিত্ব প্রদান করেছে। তাঁর স্নেহময়তা ব্যক্তিত্ব আমাদের স্মৃতিতে থাকবে।
শোকে বিহ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটবার্তায় লেখেন, আমি নিস্তব্ধ হয়ে পড়েছি। শূন্যতার মধ্যে রয়েছে মন । মনের মধ্যে ভাবনার জোয়ার বইছে। আমাদের সবার শ্রদ্ধেয় অটলজি আর আমাদের মধ্যে নেই। নিজের জীবনের প্রতিটা মুহূর্ত তিনি রাষ্ট্রের জন্য সমর্পিত করেছিলেন। তাঁর মৃত্যুতে এক যুগের অবসান হল। অটলজি আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর প্রেরণা, পথপ্রদর্শন, প্রত্যেক ভারতীয় তথা বিজেপিকর্মীরা পাবে। ভগবান তাঁর আত্মার শান্তি কামনা করুক। ওম শান্তি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top