News Flash

  • Home
  • Uncategorized
  • ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান পৌঁছলেন সিধু
Image

ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান পৌঁছলেন সিধু

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): শনিবার পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তেহরিক-ই-ইনসাফ নেতা তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান পৌঁছলেন নভজ্যোত সিং সিধু৷ ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোরে প্রবেশ করেন তিনি৷ শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন সিধু৷
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান পৌঁছলেন নভজ্যোত সিং সিধু৷ শনিবার ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোরে প্রবেশ করেন তিনি৷ আটারি ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন ভারতের তরফ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে পাকিস্তান যাচ্ছেন তিনি৷ দুই দেশের সম্পর্ক যাতে আরও উন্নত হয়, সেই চেষ্টার জন্য তাঁর পাকিস্তান যাত্রা৷ তিনি আরও বলেন, তাঁর আশা মানুষ তাঁকে ভুল বুঝবেন না৷
এর এক সপ্তাহ আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পান সিধু৷ তারপরেই তাঁর যাওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়৷ জানানো হয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিসকেও৷ ১৮ আগস্ট ইসলামাবাদে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পৌঁছে গেলেন পাকিস্থানে ৷
এদিকে, ২৫ জুলাইয়ের নির্বাচনে তাঁর দল এক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের জন্য যথেষ্ট সিট ছিল না তেহরিক-ই-ইনসাফ নেতা তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের হাতে । আজই জাতীয় আইনসভার ভোটাভুটিতে পাক পার্লামেন্টের নেতা নির্বাচিত হন ইমরান খান। বিশ্বের প্রধম কোনও ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হয়ে নজির গড়লেন কিং খান। আগামীকাল শপথ নেবেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top