News Flash

  • Home
  • Uncategorized
  • হাসিন জাহানের খোরপোশ আর্জি খারিজ, মেয়ের খরচ দেবেন শামি
Image

হাসিন জাহানের খোরপোশ আর্জি খারিজ, মেয়ের খরচ দেবেন শামি

কলকাতা, ১৭ আগস্ট (হি.স.) : ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের খোরপোশের আবেদন নাকচ করল আদালত। আদালত সূত্রের খবর, প্রতি মাসে সাত লক্ষ টাকা খোরপোশের দাবি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন হাসিন। যার পুরোটাই নাকচ করেছেন বিচারক। তিন বছর বয়সী মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচের জন্য আরও তিন লক্ষ টাকা চেয়েছিলেন হাসিন। আদালতের নির্দেশে এই টাকার তিন ভাগের একভাগও পাবেন না তিনি।
বৃহস্পতিবার আলিপুর আদালতের তিন নম্বর বিচারবিভাগীয় বিচারক নেহা শর্মা হাসিনের মাসে সাত লক্ষ টাকা খোরপোশের আবেদন খারিজ করেন। তবে মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ বাবদ মাসিক ৮০ হাজার টাকা শামিকে দিতে হবে। প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। মহম্মদ শামির আইনজীবী সেলিম রহমান বলেন, ‘‘আমার মক্কেল মেয়ের খরচ দেবেন, এটা আগেই আদালতকে জানিয়েছিলাম। আদালতে তা মঞ্জুরও হয়েছে। শামি যে সিনেমায় অভিনয় করছে ও মডেলিংয়ের দুনিয়ায় ফিরে গিয়েছে,তার প্রমাণ আমাদের কাছে রয়েছে।’’
প্রসঙ্গত, হাসিন যেহেতু ফের মডেলিং শুরু করেছেন, তাই তাঁকে খোরপোশ দেওয়াতে আপত্তি জানানো হয়েছে শামির তরফে। তাঁর আইনজীবী দাবি করেন, হাসিন এখন নিজেই উপার্জন করছেন। তাই শামির কাছে খোরপোশের কোনও প্রয়োজন হাসিনের নেই। যুক্তি দেখানো হয় ষে শুধু মডেলিং নয়, হাসিন অভিনয়ের জগতেও পা রেখেছেন। বলিউডের একটি সিনেমাতেও দেখা যাবে তাঁকে।
হাসিনের আইনজীবী জাকির হোসেন পালটা যুক্তি দেন যে এখনও পাকাপাকি কোনও কাজ তিনি পাননি। বরং তিনি রয়েছেন কাজের খোঁজে। তাই এখনই খোরপোশ বন্ধ হলে সমস্যা হবে। কিন্তু, আদালত তাতে কর্ণপাত করেনি। হাসিনের খোরপোশ পুরো বন্ধ করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে ফের আদালতে যাওয়ার কথা ভাবছেন হাসিন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top