News Flash

  • Home
  • Uncategorized
  • লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণকে কটাক্ষ কংগ্রেসের
Image

লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণকে কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। প্রধানমন্ত্রী রাফাল চুক্তি, ভ্যাপমকাণ্ড নিয়ে নিজের ভাষণে  কোনও উল্লেখ  করেননি  দাবি রণদীপ সুরজেওয়ালার।

বুধবার কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার  জানিয়েছেন, নিজের ভাষণে সত্যিটা বলা উচিত ছিল প্রধানমন্ত্রীর। মনের  কথা  তিনি বলতে পারেন না। অন্তত দেশের কাজের কথা তিনি বলতে পারতেন।কারণ আচ্ছে দিন তো এল না। দেশ এখন  অপেক্ষায়  রয়েছে  সাচ্ছে  দিনের। যখন মোদীজি দেশ থেকে চলে যাবেন তখন সেই দিন আসবে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  তাঁর  শেষ  ভাষণে প্রধানমন্ত্রীআন্তরিক ছিলেন না। তাঁর বক্তব্যে কোনও সারবত্তা ছিল না। রাফাল দুর্নীতি,  ভ্যাপম দুর্নীতির  বিষয়ে  তিনি  কিছুই বললেন না। পাশাপাশি ছত্তিশগড়ের পিডিএস দুর্নীতি,  ডোকলামে চিনের অনুপ্রবেশএবং  দেশজুড়ে যে  ঘৃণার বাতাবরণ তৈরি হয়েছে সেই বিষয়ে আজ তিনি নীরব থাকলেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top