News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে হড়পা বানে তলিয়ে গেলেন ৮ জন, উদ্ধার করা সম্ভব হয়েছে ৪৫ জনকে
Image

মধ্যপ্রদেশে হড়পা বানে তলিয়ে গেলেন ৮ জন, উদ্ধার করা সম্ভব হয়েছে ৪৫ জনকে

শিবপুরী (মধ্যপ্রদেশ), ১৬ আগস্ট (হি.স.): পিকনিক করার আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল বিষাদে| মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়, সুলতানগড় জলপ্রপাতে হড়পা বানে তলিয়ে গেলেন ৮ জন| সৌভাগ্যবশত, ৪৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী| বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পিকনিকের জন্য জড়ো হয়েছিলেন অন্ততপক্ষে ৬০ জন| তাঁদের মধ্যে ৮ জন সুলতানগড় জলপ্রপাতের সামনেই ছিলেন| ভারী বৃষ্টিপাতের কারণে আচমকাই হড়পা বানে তলিয়ে যান ৮ জন| বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি| পুলিশ সুপার (এসপি) রাজেশ হিঙ্গানকার জানিয়েছেন, জলপ্রপাতে স্নান করার সময় ৮ জন তলিয়ে গিয়েছেন| পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগের বৃহস্পতিবার ভোরে ৪৫ জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে|
এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী, এসডিআরএফ, হোম গার্ড, স্থানীয় পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আটকে পড়া সমস্ত মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে| গোয়ালিয়রের জনপ্রিয় পিকনিক স্পট হল এই সুলতানগড় জলপ্রপাত| সর্বদাই পর্যটকদের ভিড় থাকে এখানে| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ হড়পা বানের ঘটনাটি ঘটেছে| ঝর্ণার যাঁরা স্নান করছিলেন তাঁরাই তলিয়ে যান| বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং গোয়ালিয়রের সাংসদ নরেন্দ্র সিং তোমার| গভীর রাত পর্যন্ত উদ্ধারকার্যের তদারকি করেন কেন্দ্রীয় মন্ত্রী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top