News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে জগন্নাথ দীঘিতে নৌকাবাইচ অনুষ্ঠিত রাজ্যের প্রতিটি জাতিগোষ্ঠীর কৃষ্টি সংসৃকতিকে বিকশিত করাই আমাদের লক্ষ্য ঃ মুখ্যমন্ত্রী
Image

উদয়পুরে জগন্নাথ দীঘিতে নৌকাবাইচ অনুষ্ঠিত রাজ্যের প্রতিটি জাতিগোষ্ঠীর কৃষ্টি সংসৃকতিকে বিকশিত করাই আমাদের লক্ষ্য ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদয়পুরের জগন্নাথ দীঘিতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা৷ ৭২তম স্বাধীনতা দিবসল উদযাপন উপলক্ষ্যে গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ আজ উদয়পুর জগন্নাথ দীঘির উতত্র পাঢ়ে প্রদীপ জ্বালিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ সম্মানিত অতিথি ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিধায়ক প্রমোদ রিয়াং, গোমতী জিলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকাবাইচ কমিটির চেয়ারম্যান জীতেন্দ্র মজুমদার৷ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমরা চাইছি রাজ্যের প্রতিটি জাতিগোষ্ঠীর কৃষ্টি সংসৃকতি সবার সামনে তুলে ধরতে৷ ত্রিপুরার ঐতিহ্যবাহী পরম্পরা ও কৃষ্টি  সংসৃকতিকে বর্তমান সমাজব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জঢ়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বিভিন্নভাবে মৎস্যচাষীদের মাছের উৎপাদন বৃদ্ধির জ্য উৎসাহিত করছে৷ এই ধরনের নৌকাবাইচ প্রতিযোগিতা এরই একটি অঙ্গ৷ তিনি বলেন, রাজ্যের বর্তমান মাছের চাহিদা রয়েছে ৯০ হাজার মেট্রিক টন৷ উৎপাদন হচ্ছে ৭০ হাজার মেট্রিক টন৷ বর্তমানে ২০ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে৷ এই অবস্থায় রাজ্যের বিভিন্ন জলাশয়গুলিতে মৎস্যচাষের উদ্যোগ নিলে এই ঘাটতি মেটানো সম্ভব হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মৎস্যচাষীদের সংসৃকতিকে আরও বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে৷ এটাই সরকারের লক্ষ্য৷ তিনি বলেন, সংসৃকতির সাথে অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে৷ অনুষ্ঠানের বিশেষ অতিথি পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহরায় বলেন, রাজ্যের বিভিন্ন জলাশয়গুলি সংস্কার করে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন নৌকাবাইচ কমিটির চেয়ারম্যান জীতেন্দ্র মজুমদার৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় পুরুষ ও মহিলা বিভাগে নৌকাবাইচ প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতায় মোট ১৮ টি দল অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top