News Flash

  • Home
  • Uncategorized
  • জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, কম্পাঙ্ক ৫.১
Image

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, কম্পাঙ্ক ৫.১

টোকিও, ১৪ আগস্ট (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভূমিকম্প প্রবণ দেশ জাপান| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| জাপানের ভতত্ত্ববিদরা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯.০৫ মিনিট নাগাদ ৫.১ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় পূর্বাঞ্চলীয় জাপানের চিবা প্রিফেকচার ও সংলগ্ন অঞ্চলে|

ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান| যদিও, ৫.১ তীব্রতার ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল চিবা প্রিফেকচারে, ইসুমি থেকে ১৩ কিলোমিটার দূরে| প্রসঙ্গত, ভূমিকম্পে প্রবণ দেশ জাপানে মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top