News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী শিক্ষাবর্ষে ১ম-৮ম শ্রেণীপর্যন্ত এনসিইআরটির সিলেবাস হবে রাজ্যে
Image

আগামী শিক্ষাবর্ষে ১ম-৮ম শ্রেণীপর্যন্ত এনসিইআরটির সিলেবাস হবে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট ৷৷ রাজ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এন সি ই আর টি-র সিলেবাস চালু করা হবে৷ জাতীয় স্তরের প্রতিযোগিতায় যেন রাজ্যের ছেলে-মেয়েরা পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ আজ আগরতলার শ্রীকৃষ্ণ মিশন সুকলের ডিজিট্যাল ক্লাশ রুমস এবং ফার্স্ট এইড ও নার্সিং রুমের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, এক ত্রিপুরা-শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চাইছেন আমাদের মুখ্যমন্ত্রী৷ সেই লক্ষ্যেই সরকার কাজ করছে৷
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, প্রতিযোগিতায় যেমন টিকে থাকতে হবে তেমনি ছাত্র-ছাত্রীদের সত্যিকারের মানুষও হয়ে উঠতে হবে৷ মানুষের কাজে লাগে এমন সিক্ষায় ছাত্র-ছাত্রীদের গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, রাজ্যের ছাত্র-ছাত্রীদের মেধা রয়েছে৷ তাকে বিকশিত করার দায়িত্ব শিক্ষকদের৷ তিনি বলেন, সরকার শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে৷ সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি হলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষা করে নেশা মুক্ত অপরাধ মুক্ত ত্রিপুরা গড়ে তোলা৷ রাজ্যে ট্রিপল আই টি গড়ে তোলা হচ্ছে৷ বোধজংনগরে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হবে৷ ইতিমধ্যে এন আই টি, আগরতলায় ক্লাশও শুরু হয়ে গেছে৷ রাজ্যে একটি সৈনিক সুকলও হবে৷ সম্প্রতি সৈনিক সুকলি কর্তৃপক্ষের পক্ষে একজন ব্রিগেডিয়ার রাজ্য সফরে এসে মোহনপুর ও ধলাই জেলায় জায়গা দেখে গেছেন৷
শিক্ষামন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণ মিশন সুকলের একটা সুনাম রয়েছে৷ এই সুনামকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে৷ গুণগত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে৷ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আত্মকেন্দ্রিক মনোভাব থেকে মুক্ত হতে হবে৷ ছাত্রজীবনই জীবনের শ্রেষ্ঠ সময়৷ বিবেকানন্দ-মহাত্মা গান্ধীর বাণী তুলে ধরে তিনি বলেন, সুকল থেকেই ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের শিক্ষা নিতে হবে৷ তিনি বলেন, শৃঙ্খলা থাকলে ছাত্র-ছাত্রীরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে৷ আর আত্মবিশ্বাসই হচ্ছে সাফল্যের সোপান৷ তিনি বলেন, এই সরকার চাইছে ত্রিপুরাকে ভারতের মধ্যে শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ডা দিলীপ কুমার দাস৷ তিনি বলেন, শুধু পাঠ্য-পুস্তকের শিক্ষা নয়, ছাত্র-ছাত্রীদের মানবিক শিক্ষাও নিতে হবে৷ শিক্ষক-শিক্ষিকাদের শুরু হিসেবে সম্মান করতে হবে৷ এই সুকলের কৃতি ছাত্র দীপচয়ন রায় চৌধুরীর পাশে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ মিশন সুকলের ছাত্র-ছাত্রীরা একটা নজির গড়েছে৷ এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা৷ উল্লেখ্য, দীপচয়ন রায় চৌধুরী শ্রীকৃষ্ণ মিশন সুকল থেকে এবারই সি বি এস ই’র দশম শ্রেণীর পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে৷ সে নেরিস্টের এন্ট্রান্স পরীক্ষায়ও রাজ্য থেকে দ্বিতীয় হয়েছে৷ কিন্তু দারিদ্র্যতার কারণে সে ভর্তি হতে পারছিলো না৷ আজকের অনুষ্ঠানে সুকলের ছাত্র-ছাত্রীরা ২৭ হাজার টাকা তুলে দেয়৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজকের অনুষ্ঠানে এই অর্থ দীপচয়ন রায় চৌধুরীর মায়ের হাতে তুলে দেন৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুকলের ডিরেক্টর দীনবন্ধু দাস৷ সভাপতিত্ব করেন সুকলের কার্যকরী কমিটির সভাপতি ডা বিকাশ রায়৷ তাছাড়াও উপস্থিত ছিলেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের প্রাক্তন শিক্ষক সুভাষ দাস, শক্তিময় চক্রবর্তী, রাখাল মজুমদার প্রমুখ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top