News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহর নিজের বাবার সার্টিফিকেট আছে তো, এনআরসি নিয়ে তোপ মমতার
Image

অমিত শাহর নিজের বাবার সার্টিফিকেট আছে তো, এনআরসি নিয়ে তোপ মমতার

কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): নাগরিকপঞ্জি নিয়ে ফের আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার সন্ধ্যায় নবান্নে নাগরিকপঞ্জির তালিকা প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি দাবি করেন বেছে বেছে ৪০ লক্ষের নাম বাদ দেওয়া হচ্ছে | শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অসমের নাগরিকপঞ্জির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২৫ লক্ষ হিন্দুর নাম । এনআরসি নিয়ে এদিন তিনি প্রশ্ন তোলেন অমিত শাহর নিজের বাবার সার্টিফিকেট আছে তো!

গত ৩০ জুলাই অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়েছে । যেখানে বাদ গিয়েছে ৪০ লক্ষেরও বেশি আবেদনকারীর নাম । যা নিয়ে চর্চা শুরু হয়েছে সমগ্র দেশ জুড়ে । নাগরিকপঞ্জির নামে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত অসম রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । গত শনিবার কলকাতা সফরে এসে নাগরিকপঞ্জি নিয়ে দলের বক্তব্য জানিয়ে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ । এদিন ফের তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নাগরিকপঞ্জি প্রকাশের সঙ্গে মমতা প্রশ্ন তোলেন, ‘এতোগুলো মানুষ এখন কোথায় যাবে । বাংলাদেশ যদি এদের না নেয়, তখন কী হবে ? ভারত সরকারের উচিত ছিল বাংলাদেশের সঙ্গে বসে আলোচনা করা’।

মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সরাসরি অমিত শাহকে তাঁর বাবাকে তুলে আক্রমণ করেন | বলেন, ‘অমিত শাহর নিজের বাবার সার্টিফিকেট আছে তো ! আমার নেই বলেই বলছি । নেতাজীর বাড়িতে সার্টিফিকেট থাকতে পারে, গাঁধীজির আছে কি ! অমিত শাহকে কাল যদি কেউ বাবা মায়ের অরিজিনাল সার্টিফিকেট দেখতে বলে দেখাতে পারবেন তো’! বলেন, ‘পুরনো লোকেদের অনেকের কাছেই সার্টিফিকেট নেই । নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া অধিকাংশ লোকই বাঙালি । আমার রাজ্যে ৪০ শতাংশ বাঙাল রয়েছে । তাদের সবার কাছে সার্টিফিকেট নেই । অসমে নাম বাদ যাওয়াদের মুখ খুলতে দেওয়া হচ্ছে না । সংবাদমাধ্যমকে এ নিয়ে খোঁজ নিতে দেওয়া হচ্ছে না । কোনও একটা জাতিকে পছন্দ করি না বলে তাদের তাড়াতে হবে এমন নীতি ঠিক নয় । বিজেপি সেটাই করছে । মুর্শিদাবাদের বহু মানুষকে আটক করা হয়েছে’।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, অসমে কেন ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ? কারা শরনার্থী তা নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি । আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না । ভারতের স্বাধীন নাগরিকদের পরাধীন করার চেষ্টা করা হচ্ছে । এদিন নবান্নে তিনি বলেন, ‘যে ৪০ লক্ষ মানুষের নাম নাগরিকপঞ্জির তালিকা থেকে বাদ গিয়েছে তার মধ্যে ৩৮ লক্ষ বাঙালি’। এরপরেই তিনি আবার বলেন, ‘এই ৩৮ লক্ষের মধ্যে ২৫ লক্ষ হিন্দু বাঙালি । বাকি ১৩ লক্ষ মুসলিম’। ৩৮ লক্ষ বাদ যাওয়া নাগরিক বাংলা ভাষী বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

তালিকা থেকে বাদ যাওয়া একগুচ্ছ নাম সম্বলিত নথি পেশ করেন মুখ্যমন্ত্রী । তথ্য প্রমাণ সহ তিনি তুলে ধরেন ১৯৭১ সালের আগে ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের নাম বাদ গিয়েছে নাগরিক পঞ্জির তালিকায় । সম্পূর্ণ প্রক্রিয়াটি অসমের শাসকদল এবং কেন্দ্রের শাসক বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই ধরনের নাগরিক পঞ্জির তালিকা তৈরি করেছে বলেও এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top