News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ১৯
Image

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ১৯

শিমলা, ১৪ আগস্ট (হি.স.): টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ| গত ৪৮ ঘন্টায় বৃষ্টি ও বন্যার কারণে হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯| প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশের কাঙরা জেলায় জলে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সি একটি শিশুর| জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে কাঙরা জেলার নুরপুর এলাকায় জলে ডুবে যায় পাঁচ বছর বয়সি শিশু মোহিত পাথানিয়া| ওই শিশুর দেহ উদ্ধার করা হয়েছে, পাশাপাশি শিশুর পরিবারকে ১০,০০০ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে| সবমিলিয়ে এখনও পর্যন্ত হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও বন্যার কারণে মৃত্যু হল ১৯ জনের|

মৃতের সংখ্যা সর্বাধিক সোলান জেলায়, সোলান জেলায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে| এছাড়াও মান্ডিতে চারজন, কাঙরা জেলায় তিনজন, হামিরপুর জেলায় দু’জন এবং বিলাসপুর ও উনা জেলায় দু’জনের মৃত্যু হয়েছে| এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর| আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জয়রাম ঠাকুর প্রশাসন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top