News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয় টেস্টে দল অপরিবর্তিত ইংল্যান্ডের
Image

তৃতীয় টেস্টে দল অপরিবর্তিত ইংল্যান্ডের

লন্ডন, ১৪ আগস্ট (হি.স.) : ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল ঘোষণা করল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের দল অপরিবর্তিত রেখে ১৩ সদস্যের স্কোয়াড রাখার সিদ্ধান্ত নিলেন নির্বাচকেরা। আগামী ১৮ আগস্ট থেকে ট্রেন্ট ব্রিজের নটিংহ্যামে শুরু হচ্ছে তৃতীয় টেস্টে দলের বাইরেই থাকতে হচ্ছে তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে।

তবে স্টোকসের বিরুদ্ধে মামলার রায় যদি তার পক্ষে যায়, বা তিনি যদি নির্দোষ প্রমাণ হন তাহলে তৃতীয় টেস্টেই বিবেচনা করা হতে পারে বলে জানা গিয়েছে।

তবে যেভাবে স্টোকসের মামলা এগোচ্ছে, তাতে মনে করা হচ্ছে না, ইংল্যান্ড অলরাউন্ডারের পক্ষে খুব তাড়াতাড়ি মাঠে ফেরা সহজ হবে। আদালতে চলা বিচারপর্ব শেষ হওয়ার পরেই স্টোকস নিয়ে সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কিন্তু লর্ডসে ভারতকে উড়িয়ে দেওয়ার পরে আর দেরি না করে তৃতীয় টেস্টের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড।

এই পরিস্থিতিতে ফের প্রশ্ন উঠছে, স্টোকসের ক্রিকেট-ভবিষ্যৎ নিয়ে। মঙ্গলবার থেকে জুরিরা স্টোকসের ভাগ্য নিয়ে আলোচনায় বসতে পারেন।

উল্লেখ্য, গত বছর ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে হাতাহাতির কারণে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন এই ইংল্যান্ড অলরাউন্ডার। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে ইংল্যান্ড ২-০তে এগিয়ে রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top