News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে কন্যাশ্রী ভবন
Image

রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে কন্যাশ্রী ভবন

কলকাতা, ১৪ আগস্ট, (হি.স.): এবার জেলায় জেলায় তৈরী হবে কন্যাশ্রী ভবন । মঙ্গলবার কন্যাশ্রী দিবসে এই বিশেষ ভবন তৈরি করতে উদ্যোগ নিল রাজ্য সরকার । ছাত্রীদের উন্নতিকে তরান্বিত করতেই এই নতুন উদ্যোগ বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে ।

প্রতিটি জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্লকে তৈরি করা হবে এই কন্যাশ্রী ভবন । সারা রাজ্যের কথা ভাবা হলেও প্রাথমিকভাবে জঙ্গলমহলের ৯টি ব্লকে কন্যাশ্রী ভবন গড়া হচ্ছে । প্রতিটি ব্লক সদরে দোতলা বাড়ি গড়ে তোলা হবে । সেখানে লাইব্রেরি থাকবে । প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে । ইন্টারনেটের ব্যবস্থা থাকবে । যাতে ছাত্রীরা সারা পৃথিবীর সমস্ত বিষয় জেনে নিতে পারে । বিভিন্ন ব্লকে ভবন তৈরিতে ৬০ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে । সেই টাকা জোগান দেওয়া হবে পঞ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তহবিল থেকে । আগামী ছয় মাসের মধ্যে ভবন তৈরি হয়ে যাবে বলে নবান্ন সূত্রে জানা গেছে ।

ইতিমধ্যে আরও একটি পাইলট প্রকল্প ছাত্রীদের জন্য শুরু করেছে রাজ্য সরকার । যার নাম ‘স্বাবলম্বী প্রকল্প’। পুরুলিয়ায় তা নিয়ে এরইমধ্যে কাজ শুরু হয়েছে । কন্যাশ্রীতে নতুন ভবন গ্রামবাংলায় মেয়েদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই মনে করছেন সরকারী আধিকারিকরা । তাঁরা মনে করছেন, দেশ বিদেশের ঘটে চলা নানা ঘটনা সকলের জানা প্রয়োজন । সেইজন্যই ভালো করে প্রশিক্ষণ প্রয়োজন কন্যাশ্রীদের । তাই নতুন ভবন তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top