News Flash

  • Home
  • Uncategorized
  • ভাগ্য এখনও ঝুলেই, মঙ্গলবার ফের পঞ্চায়েত মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি
Image

ভাগ্য এখনও ঝুলেই, মঙ্গলবার ফের পঞ্চায়েত মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রি-স্তর পঞ্চায়েতের ১৮ হাজারেরও বেশি আসনে জয়ী প্রার্থীদের ভাগ্য এখনও ঝুলেই রয়েছে। সোমবার সবপক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৷ মঙ্গলবার পুনরায় শীর্ষ আদালতে পঞ্চায়েত মামলা নিয়ে শুনানি হবে। আর আগে গত ৬ আগস্ট পঞ্চায়েত মামলা নিয়ে শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, ওই দিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন না। তাই পঞ্চায়েত মামলার শুনানি স্থগিত রাখা হয়। এরপর সোমবার, ১৩ আগস্ট সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার ফের শুনানি হয়। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সোমবার সবপক্ষের সওয়াল জবাব শোনেন শীর্ষ আদালতের বিচারপতিরা, মঙ্গলবার পুনরায় শীর্ষ আদালতে পঞ্চায়েত মামলা নিয়ে শুনানি হবে। পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের ভাগ্য এদিনই নির্ধারিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

রাজ্য নির্বাচন কমিশনের হিসেবে ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৩৪ শতাংশ আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। বিরোধীদের অভিযোগ ছিল, তারা শাসক দলের সন্ত্রাসের জন্য ওই আসনগুলিতে প্রার্থী দিতে পারেনি। সেই অভিযোগ নিয়েই বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মামলার শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, যে সমস্ত আসনে কোনও লড়াই হয়নি, সেই সব আসনের ফলাফল প্রকাশ করা যাবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। মঙ্গলবারের শুনানিতে শীর্ষ আদালত কি নির্দেশ দেয়, সে দিকেই নজর পশ্চিমবঙ্গবাসীর।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top