News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিশোধ নিলেন ভারতীয় জওয়ানরা, তাঙ্গধার সেক্টরে পাল্টা জবাবে মৃত্যু দু’জন পাক সেনার
Image

প্রতিশোধ নিলেন ভারতীয় জওয়ানরা, তাঙ্গধার সেক্টরে পাল্টা জবাবে মৃত্যু দু’জন পাক সেনার

শ্রীনগর, ১৪ আগস্ট (হি.স.): কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়ে শহিদ হয়েছেন একজন জওয়ান| তবে, পাল্টা প্রতিশোধও নিয়েছেন ভারতীয় জওয়ানরা| সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার তাঙ্গধার সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাবে মৃত্যু হয়েছে দু’জন পাক সেনার| মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য সোমবার রাতে তাঙ্গধার সেক্টরে লাগাতার অস্ত্রবিরতি লঙ্ঘন করতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী| সংঘর্ষবিরতি লঙ্ঘন ও পাক সেনার বারবার অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে পাল্টা প্রত্যাঘাত চালানো হয়| ভারতীয় সেনাবাহিনীর পাল্টা হামলায় মৃত্যু হয়েছে দু’জন পাক সেনার| ওই পোস্টগুলিতে কর্তব্যরত জওয়ানরা দুর্দান্তভাবে পাক সেনাদের গুলিকে প্রতিহত করেছে বলেও জানান রাজেশ কালিয়া|

সোমবার তাঙ্গধার সেক্টর দিয়ে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী| অনুপ্রবেশকারী ও সেনবাহিনীর জওয়ানদের মধ্যে গুলির লড়াই চলাকালীন শহিদ হন সেপাই পুষ্পেন্দ্র সিং| গোলাগুলির মুখে সন্ত্রাসবাদীরা পিছু হটতে বাধ্য হয়| এরপরও সন্ত্রাসবাদীদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য লাগাতার হামলা চালাতে থাকে পাক সেনাবাহিনী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top