News Flash

  • Home
  • Uncategorized
  • নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো
Image

নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো

ব্রাসিলিয়া, ১৪ আগস্ট (হি.স.) : নিউমোনিয়ায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো। ৪১ বছর বয়সী প্রাক্তন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে গত শুক্রবার ইবিজার ক্যান মিসেস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতির দিকে যাওয়া তাঁকে হাসপাতালের আই সিইউতে স্থানান্তরিত করা হয়।

তবে সব আশঙ্কাকে দূরে ঠেলে সুস্থ হয়ে উঠছেন রোনাল্ডো। টুইট করে তিনি নিজেই এই তথ্য ভক্তদের জানান, ‘বন্ধু, ইবিজায় এসে খুব জ্বরে পড়েছিলাম। আমাকে শুক্রবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে সব কিছু এখন ঠিকঠাক আছে। বাড়ি ফিরে যাচ্ছি। তোমাদের সবার ভালবাসা ও শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।’

সাধারণত ছুটি কাটানোর জন্যই ইবিজায় একটি বাড়ি তৈরি করেছেন রোনাল্ডো। এবারের গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সেখানে গিয়েই নিউমোনিয়ায় আক্রান্ত হন। এর আগেও ২০১২ সালের জানুয়ারিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন প্রাক্তন এই তারকা ফুটবলার। এছাড়া দীর্ঘদিন ধরেই থাইরয়েড সংক্রান্ত সমস্যায় ভুগছেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের প্রাক্তন এই ফুটবলার।

উল্লেখ্য, ফুটবল ক্যারিয়ারে রোনাল্ডোর ঝুলিতে মোট গোল ৪১৪টি। তার মধ্যে জাতীয় দল ব্রাজিলের হয়ে ৯৮টি ম্যাচ খেলে ৬২টি। ২০০২ সালে বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেবার তিনি মোট গোল করেছিলেন ৮টি। কোয়ার্টার ফাইনাল ছাড়া সব ম্যাচেই তার গোল ছিল। আর সব বিশ্বকাপ মিলিয়ে রোনাল্ডোর মোট গোল ১৫টি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top