News Flash

  • Home
  • Uncategorized
  • কন্যাশ্রী দিবসে শিলিগুড়িতে পড়ুয়াদের বস্ত্র তুলে দিল তৃণমূল
Image

কন্যাশ্রী দিবসে শিলিগুড়িতে পড়ুয়াদের বস্ত্র তুলে দিল তৃণমূল

শিলিগুড়ি, ১৪ আগস্ট (‌হি.‌স.)‌: কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে শিলিগুড়িতে মঙ্গলবার ছোট ছোট স্কুল পড়ুয়াদের পাঠ্যপুস্তক তুলে দিল দার্জিলিং জেলা তৃণমূল মাইনোরিটি সেল। সংগঠনের শিলিগুড়ি ৩ নম্বর টাউন ব্লকের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয় শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের মোড়বাজার স্থিত সূর্যসেন প্রাথমিক বিদ্যালয়ে। এখানে পড়ুয়াদের হাতে পাঠ্যপুস্তক ও খাতা-‌কলম তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা নান্টু পাল, প্রবীর সিং সহ অন্যান্যরা। নান্টু পাল জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কন্যাশ্রী প্রকল্প চালু করেন। কন্যাশ্রী এখন বিশ্বখ্যাত। এই প্রকল্পে রাজ্যের মেয়েরা উপকৃত হচ্ছে। আমরাও মুখ্যমন্ত্রীর এই প্রয়াসে থাকতে পেরে নিজেদের গর্ববোধ করছি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ আগস্ট থেকে কন্যাশ্রী দিবস পালন করছে রাজ্য সরকার | কন্যাশ্রী প্রকল্পের মাধ্যেমে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয় | এই প্রকল্পের অভিপ্রায় হল যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনও পরিবার আঠার বৎসর আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব দুস্থ মেয়েদের উচ্চ শিক্ষার জন্য তুলে আনা।

এই প্রকল্পে বার্ষিক বৃত্তি ৭৫০ টাকা | তেরো বছরের বেশি ও আঠেরো বছরের কম অবিবাহিতা ছাত্রী যারা অন্তত অষ্টম শ্রেণীতে পাঠরতা তারাই এ জন্য আবেদন করতে পারেন | এছাড়া এক কালীন ২৫০০০ টাকা বৃত্তি জন্য আবেদন করতে পারেন আঠেরো বছরের বেশি ও উনিশ বছরের কম অবিবাহিতা ছাত্রী যারা মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, কারিগরি, বৃত্তিমূলক, ক্রীড়া ইত্যাদি যে কোনও বিষয়ে নিবন্ধীকৃত প্রতিষ্ঠানের পাঠরত হতে হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top