News Flash

  • Home
  • Uncategorized
  • সুকল ছাত্রের ওপর হামলার প্রতিবাদে ড্রপগেইটে জাতীয় সড়ক অবরোধ
Image

সুকল ছাত্রের ওপর হামলার প্রতিবাদে ড্রপগেইটে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ বড়দোয়ালী সুকলের ছাত্র তমাল দাস আক্রান্ত হওয়ার প্রতিবাদে ড্রপগেট জাতীয় সড়ক অবরোধ করেছে

ড্রপগেইঠে রবিবার পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

বড়দোয়ালিসুকলের পড়ুয়ারা৷ অবরোধের পলে এই রাস্তার উভয়দিক দিয়ে যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটে৷ জানা গেছে, ছাত্র তমাল দাসের উপর যারা আক্রমণ করেছে তাদের গ্রেফতারের দাবিতে বড়দোয়ালি সুকলের পড়ুয়ারা রাস্তা অবরোধ করেছে৷ তাদের দাবি, অবিলম্বে তমালের উপর আক্রমণকারীকে গ্রেফতার করতে হবে এবং অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে৷ আন্দোলনকারীরা জানিয়েছে, যদি অভিযুক্তকে গ্রেফতার না করা হয় তা হলে তারা আন্দোলন চালিয়ে যাবে৷ উল্লেখ্য, রাজধানীর এডিনগরস্থিত পুলিশ লাইন সংলগ্ণ সরকারি আবাসনের সামনে ১৫ বছরের এক নাবালককে প্রচন্ড মারধর করেছিল স্থানীয় এক বখাটে যুবক৷ সরকারি আবাসনের সামনে থাকে মারধর করেছিল পুলিশের এসআই মনোরঞ্জন শুক্লদাসের ছেলে বলে পরিচিত তুষার শুক্লদাস নামের এক যুবক৷ আহত নাবালকের নাম তমাল দাস৷ তার বাড়ি পশ্চিম প্রতাপগড়ের কবিরাজটিলায়৷ সে এলাকার বাসিন্দা কমল দাসের ছেলে৷ অভিযোগ, নিজের ছেলেকে বাঁচানোর জন্য বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়েছে৷ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ৷ এদিকে আক্রান্ত ছেলের পরিবারের লোকজন এসআই ছেলের বিরুদ্ধে এডিনগর থানায় একটি মামলা দায়ের করেছেন৷ ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৬, ৫০৪ এবং ৩০৭ ধারায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top