News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য পুলিশের, সোনারপুরে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী
Image

সাফল্য পুলিশের, সোনারপুরে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী

সোনারপুর, ১৩ আগস্ট (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বড়সড় সাফল্য পুলিশ। প্রচুর আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপ। সোমবার সকালে সোনারপুর থানার অন্তর্গত কামালগাজী বাইপাস এলাকা থেকে রাজেশ শর্মা ও মোস্তাক আলম নামে এই দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে দশটি ওয়ান শাটার পাইপগান, তিনটি সেভেন এম এম পিস্তল, ছটি ম্যাগাজিন, নগদ ৩৮৫০০ টাকা ও মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা এই আগ্নেয়াস্ত্র নিয়ে বাসন্তী ও ক্যানিং-এ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ সূত্রের খবর। ধৃতদের মধ্যে রাজেশের বাড়ি হুগলী জেলার উত্তরপাড়া এলাকায় ও মোস্তাকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট গোপালপুর এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

গত চার মাস ধরেই অস্ত্র ব্যবসায়ী বিহারের বাসিন্দা রাজেশ শর্মার খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। মাস চারেক আগে বাসন্তী থেকে প্রদীপ মণ্ডল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে ধরার পর এই রাজেশের নাম জানতে পারে পুলিশ। সেই মত পুলিশ এই রাজেশের মোবাইল সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই অস্ত্র ব্যবসার সঙ্গে রাজারহাটের বাসিন্দা মুস্তাক আলমও জড়িত রয়েছে। কার্যত এই মুস্তাকের হাত ধরেই ক্যানিং, বাসন্তী, হাড়োয়া, মিনাখা সহ আশপাশের এলাকায় এই দিকে অস্ত্র সাপ্লাই হয়। সোমবার পুলিশ গোপন সূত্রে জানতে পারে রাজেশ অস্ত্র নিয়ে সোনারপুর থানার কামালগাজী বাইপাস এলাকায় আসছে। সেখানে মুস্তাকের হাতে সেই অস্ত্র তুলে দেবে সে। এই খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাস ও তার সহকর্মীরা সাদা পোষাকে অপেক্ষা করতে থাকে কামালগাজী বাইপাস এলাকায়। বেলা ন’টা নাগাদ এই অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ ধরে ফেলে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র কারখানার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “ গোপন সূত্রে খবর পেয়ে আমাদের স্পেশাল অপারেশান গ্রুপের কর্মীরা দুজন অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র সহ গ্রেফতার করেছে। ওদের কাছ থেকে মোট তেরোটি বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়াও নগদ টাকা, ম্যাগাজিন ও দুটি মোটর সাইকেল উদ্ধার হয়েছে। ওদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে এই ঘটনার সাথে আরও কারা কারা যুক্ত রয়েছে”।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top