News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্মীনারায়ন বাড়ি ও জুয়েলারি দোকানে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ
Image

লক্ষ্মীনারায়ন বাড়ি ও জুয়েলারি দোকানে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের জালে পাঁচজন ধরা পড়েছে৷ এখনও অভিযান চলছে৷ জানা গেছে, শনিবাার গভীর রাত থেকে এসডিপিও সুমন মজুমদারের নেতৃত্বে আগরতলা থেকে বিশ্রামগঞ্জ পর্যন্ত অভিযান চালানো হয়৷ অভিযানে একে একে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা৷ অভিযান রবিবারও জারি রয়েছে৷ সদরের এসডিপিও সুমন মজুমদারের নেতৃত্বে পূর্ব থানার ওসি দেবাশিস সাহা, সেকেন্ড অফিসার সঞ্জীব লস্কর, পশ্চিম থানার আশুতোষ শর্মা এবং পূর্ব থানার তরুণ সাব ইন্সপেক্টর মুঙ্গেশ পাটারি ও পুলিশের বিশেষ দল ওই অভিযানে রয়েছেন৷ আগরতলা শহরের প্রতাপগড় থেকে শুরু হয় এই অভিযান৷ রাতে অভিযানে বেশ সাফল্য পায় পুলিশ৷ গোপন সূত্রের ভিত্তিতেই অভিযান শুুর হয়৷ সদরের এসডিপিও সুমন মজুমদার গোটা অপারেশনের নেতৃত্ব দেন৷
অভিযানে জাঁকির মিয়াঁ, শাহ আলম, রাজীব মিয়া, অসীম দাস এবং কৃষ্ণ দাস নামের চোরদের গ্রেফতার করা হয়েছে৷ লক্ষ্নীনারায়ণ বাড়িতে চুরিকান্ডের সঙ্গে জড়িত রয়েছে এই চোরেরা৷ তাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা এবং প্রায় দশভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ৷ উল্লেখ করা যেতে পারে, রাজধানী আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে চুরির ঘটনা ঘটে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top