News Flash

  • Home
  • Uncategorized
  • রাতের অন্ধকারে ক্যানিং এর মেছো ভেরিতে ডাকাতি, আহত তিন
Image

রাতের অন্ধকারে ক্যানিং এর মেছো ভেরিতে ডাকাতি, আহত তিন

ক্যানিং, ১৩ আগস্ট (হি.স.) : রাতের অন্ধকারে মেছো ভেড়িতে হানা দিল দশ বারোজনের ডাকাত দল। মেছো ভেড়ির প্রহরীদের বেধড়ক মারধোর করে তাদেরকে আলা ঘরের মধ্যে বন্ধ করে রেখে মাছ লুট করে ওই ডাকাত দলটি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার গোলাবাড়ি এলাকায়। ঘটনায় তিনজন নিরাপত্তা রক্ষী গুরুতর জখম হয়েছেন। সোমবার সকালে আহতদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন পরিবারের লোকেরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

রবিবার রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ দশ বারোজনের এই ডাকাত দলটি আগ্নেয়াস্ত্র, বোমা, লাঠি সোটা নিয়ে হামলা চালায় গোলাবারি এলাকায় গৌতম দেবনাথের ফিসারিতে। সেখানে গিয়ে বন্দুক ঠেকিয়ে ফিসারির তিন নিরাপত্তা রক্ষীদের একটি আলা ঘরের মধ্যে আটকে রেখে তাদের ব্যাপক মারধর করে। পাশাপাশি ফিসারির সমস্ত মাছ লুট করে তারা। প্রায় পঞ্চাশ হাজার টাকার বিভিন্ন ধরন মাছ লুট করে চম্পট দেয় ওই দুষ্কৃতীদলটি। সকালে পরিবারের লোকজন বাড়িতে না ফিরলে চিন্তিত হয়ে আলা ঘরে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে তালা বন্ধ। ভিতরে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় গৌতম দেবনাথ, দুলাল ঘোষ সহ তিনজন পরে রয়েছেন। এরপর গ্রামের লোকজন ডেকে এনে তাদের ঐ ঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে সোমবার সকালে এ বিষয়ে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।হিন্দুস্থান

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top