News Flash

  • Home
  • Uncategorized
  • কগ্রেসের ডাকা ডিমা হাসাও জেলা বনধে আংশিক প্রভাব
Image

কগ্রেসের ডাকা ডিমা হাসাও জেলা বনধে আংশিক প্রভাব

হাফলং (অসম), ১৩ আগস্ট, (হি.স.) : ডিমা হাসাও কংগ্রেসের ডাকা ১০ ঘণ্টার জেলা বনধ-এর বিশেষ প্রভাব পড়েনি। জেলাশাসক, উত্তর কাছাড় পার্বত্য পরিষদ, বিভিন্ন সরকারি কার্যালয়ের কাজকর্ম তাদের নিজস্ব গতিতে চলছে। কেবল বাজারহাট, বেসরকারি অফিস ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্ধ রেখেছেন। চলছে না বেরসকারি যানবাহনও। জেলার অন্যান্য প্রধান প্রধান এলাকায়ও বজায় রয়েছে স্বাভাবিক ছন্দ। মহকুমা সদর মাইবাঙেও বনধ-এর কোনও প্রভাব পড়েনি বলে খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত জেলায় কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বলে পুলিশ প্রশাসন সূত্রের খবর। স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিুশ ও আধাসেনা।

বিজেপি-শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ভঙ্গ করে রাজ্যপালকে এর দখল নেওয়ার পাশাপাশি দলের দুই নেতার ‘খুনি’ মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গারলোসাকে শিগগির গ্রেফতারের দাবির ভিত্তিতে আজ ১৩ আগস্ট ভোর পাঁচটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ১০ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছিল কংগ্রেস। এই বনধ-এর আওতা থেকে পাহাড় লাইনে চলাচলকারী যাত্রীবাহী সবধরনের ট্রেন, স্বাস্থ্য, সংবাদমাধ্যম, পানীয় জল, শিশুখাদ্যবাহী যানবাহনকে রেহাই দেওয়া হবে বলে গতকাল জানিয়েছিল জেলা কংগ্রেস।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top