News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের অন্তঃকলহ, নয়া মোড়
Image

কংগ্রেসের অন্তঃকলহ, নয়া মোড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট৷৷  ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মানিক দেব স্বাক্ষরিত বাপ্ঢু চক্রবর্তীকে বহিস্কারের নির্দেশকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করতে চলেছে এআইসিসি৷ সর্বভারতীয় কংগ্রেস কমিটির বহু নেতা এ ধরনের বহিস্কারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ণ তুলেছেন৷ কংগ্রেস সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের কাজকর্ম এবং সভাপতির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়েও এআইসিসিতে বিস্তর জল ঘোলা হয়েছে৷ বিশেষ করে বাপ্ঢু চক্রবর্তীকে বহিস্কার করতে গিয়ে এআইসিসি-র বক্রদৃষ্টির মুখে পড়তে চলেছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ কারণ বিগত বিধানসভা নির্বাচনে নির্বাচনী তবহিল নিয়ে বীরজিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন বাপ্ঢু চক্রবর্তী৷ তাঁর অভিযোগ, দলীয় প্রার্থীদের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হয়নি৷ প্রার্থীদের জন্য বরাদ্দ টাকা কোথায় গেছে তার খোজখবর নেওয়া দরকার৷ জানা গেছে, আমতলির কংগ্রেস ভবনের জুতের জায়গা দখলের পর প্রদেশ কংগ্রেসের নামে তৎকালীন বামফ্রন্ট সরকারের তরফ থেকে পাঁচ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছিল৷ সেই চেক কোথায় গেল, সে প্রশ্ণ তুলেছেন বাপ্ঢু চক্রবর্তী৷ গোটা ঘটনাটি জানানো হয়েছে এআইসিসিতে৷ জানা গেছে, এআইসিসি-র তরফ থেকে শীঘ্রই বাপ্ঢুর বহিস্কার অবৈধ এবং বাপ্ঢু কংগ্রেসেই আছেন এমন একটি প্রেসবার্তাও দেওয়া হবে৷ কংগ্রেস সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে বাপ্ঢুকে’প্রার্থী করতে চলেছে এআইসিসি৷ খোদ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে৷ যদিও তিনি বর্তমানে ছত্তিশগড়ে দলীয় কর্মসূচিতে ব্যস্ত৷ জানা গেছে, দিল্লিতে তিনি ফিরে এলেই বাপ্ঢুকে সঙ্গে তাঁর কথা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top