News Flash

  • Home
  • Uncategorized
  • এক দেশ এক নির্বাচনের দাবি ‘ল কমিশনকে চিঠি অমিত শাহের
Image

এক দেশ এক নির্বাচনের দাবি ‘ল কমিশনকে চিঠি অমিত শাহের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): এক দেশ এক নির্বাচন বিধি কার্যকর করতে ‘ল কমিশনের কাছে চিঠি দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সারা বছর ধরে একাধিক নির্বাচন হচ্ছে তার ফলে আদর্শ আচরণবিধি জারি হওয়ার কারণে সরকার উন্নয়নমুখী কাজ সম্পাদন করতে পারছে না বলে চিঠিতে দাবি করেছেন বিজেপি সভাপতি।

‘ল কমিশনকে উদ্দেশ্যে করে লেখা চিঠিতে অমিত শাহ লিখেছেন, ইন্দোনেশিয়া, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ইতালি এক দেশ এক নির্বাচন বিধি কার্যকর হওয়ার পর তা সফল হয়েছে। সারা বছর ধরে একাধিক নির্বাচন হচ্ছে তার ফলে আদর্শ আচরণবিধি জারি হওয়ার কারণে সরকার উন্নয়নমুখী কাজ সম্পাদন করতে পারছে না। বর্তমানে যে পরিস্থিতি দেশে তৈরি হয়েছে তাতে গোটা দেশই নির্বাচনের মধ্যে থাকে। কখনও জাতীয় স্তরে, রাজ্য স্তরে বা স্থানীয় স্তরে নির্বাচন হয়ে চলেছে। এর ফলে জাতীয় কোষাগারের উপর চাপ বাড়ছে। এক দেশ এক নির্বাচন বিধি কার্যকর হলে খরচ অনেক বাঁছবে।

এদিন ‘ল কমিশনের কাছে বিজেপির প্রতিনিধি দল এক দেশ এক নির্বাচন বিধির দাবি নিয়ে আসে। এই দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। ‘ল কমিশনের চেয়ারম্যান বিচারপতি বি এস চৌহানের সঙ্গে দেখা করে বিজেপির এই প্রতিনিধি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top